শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রামের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বাঘবন্ধি’

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রেরর জন্য নির্মিত হচ্ছে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘বাঘবন্ধি’। শুক্রবার (২১ অক্টোবর) থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। চট্টগ্রাম সিটির নজুমিয়ার হাট, আম বাগান, শাজাহান ফিল্ডসহ বিভিন্ন মনোরোম লোকেশনে এর দৃশ্যধারণ করা হচ্ছে।

মফস্বল পটভূমিতে রচিত নাটকটিতে বিভিন্ন সামাজিক সমস্যা, গ্রাম্য রাজনীতি, সম্পর্কের টানাপোড়েন, প্রেম-পরিণয়, আনন্দ-বিষাদ ইত্যাদি তুলে ধরা হচ্ছে।

রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করছেন আব্দুল্লাহ আল মামুন। চিত্রগ্রহণে রয়েছেন হাসিবুর রহমান ও এমএম সালাউদ্দিন। কারিগরী সহায়তায় রয়েছে দৃশ্যছায়া।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু, রফিউল কাদের রুবেল, আশরাফুল করিম সৌরভ, অহনা, শ্রেয়শী স্রোতস্বিনী, তানবীর পিয়াল, রিতুপর্ণা সেনগুপ্ত, আব্দুর হাদী, মোহাম্মদ ফোরকান, আবুতাহের সায়মন, ইউনুস রানা, মাইশা, মোহাম্মদ আলী প্রমুখ।

উল্লেখ্য, এর আগে রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে থেকে প্রচারিত ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘করপোরেট’ দারুন সাড়ে ফেলেছিল।

ইমা

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...