সোমবার, ১৫ জুন ২০২৬

বান্দরবানে সাইমন-বুবলী

- Advertisement -
Single page 1st Paragraph

শরতের সন্ধ্যা । শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দরজা খুলে যাত্রীর অপেক্ষায় বন্দরে। সেটার সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হলেন দু’জন তারকা। উচ্ছল চাহনিতে ক্যামেরাবন্দি হওয়া তারকাদ্বয় হলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নায়িকা শবনম বুবলী। তাদের সঙ্গে অবশ্য নির্মাতা জাকির হোসেন রাজুকেও দেখা গেলো।

কিন্তু হঠাৎ কোথায় উড়াল দিলেন তারা? প্রশ্নটার উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় সাইমনের সঙ্গে। ততক্ষণে তাদের বিমানযাত্রা শেষ! কল রিসিভ করেই এ নায়ক জানালেন, চট্টগ্রামে আছেন, তবে এটাই গন্তব্য নয়। তারা যাচ্ছেন মূলত বান্দরবান।

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলী। ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতেই সাইমন, বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবানে যাচ্ছেন। সেখানের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ছবিতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

সাইমন বললেন, ‘বান্দরবানে আমাদের একটি গানের শুটিং হবে। আসলে গানটা বান্দরবান ডিমান্ড করছে; তাই এত কষ্ট করে যাওয়া। এখানে তিনদিন শুটিং হবে। এরপর ২৫ অক্টোবর ঢাকায় ফিরবো।’

গেলো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হয় ‘চাদর’-এর শুটিং। টানা চিত্রায়নে অধিকাংশ সংলাপ-দৃশ্যের কাজ সমাপ্ত করা হয়। সাইমন জানালেন, আগামী ২৮ অক্টোবরের মধ্যে শুটিং পর্ব পুরোপুরি শেষ হবে।

চাদর ছবির জন্য এফডিসিকে ৭০ লাখ টাকা অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এই ছবির বাজেট প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পনসরের কাছ থেকে সংগ্রহ করেছে এফডিসি।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...