শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন প্রাণী আমদানি : পৌনে দুই কোটি টাকার প্রকল্প

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ,ভাল্লুক, সিংহ, হরিণসহ অনেক প্রজাতির প্রাণী রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সেই একই প্রাণীগুলো দেখতে দেখতে দর্শনার্থীদের একঘেঁয়ে ভাব চলে এসেছে। নতুন কোন প্রাণী না থাকায় দিন দিন দর্শনার্থীর সংখ্যাও কমতে শুরু করেছে বলে সচেতন মহল থেকে নানা কথা শোনা যাচ্ছিল। তবে সেই অবস্থা আর থাকছে না। চট্টগ্রাম চিড়িয়াখানায় আসতে শুরু করেছে নানা প্রজাতির নতুন প্রাণী। নতুন প্রাণী আমদানিতে ১ কোটি ৬৯ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রাণী আমদানি প্রকল্পের আওতায় শুক্রবার ২১ অক্টোবর চিড়িয়াখানায় আনা হয়েছে ছয়টি ক্যাঙ্গারু ও ছয়টি লামা। নেদারল্যান্ড থেকে আমদানি করা এসব ক্যাঙ্গারু ও লামা শুক্রবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ক্যাঙ্গারুগুলোর মধ্যে দুটি পুরুষ ও চারটি স্ত্রী এবং ছয়টি লামার মধ্যেও দুটি পুরুষ ও চারটি স্ত্রী রয়েছে। একেকটি ক্যাঙ্গারুর ওজন ৩০-৩৫ কেজি। আর লামার ওজন ১০০ কেজি। নতুন প্রাণীগুলোকে আলাদা খাঁচায় উন্মুক্ত করে দেয়া হয়েছে। এবার নেদারল্যান্ড থেকে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা আনা হয়েছে। বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রাণীগুলো ঢাকায় পৌঁছায়। পরে শুক্রবার ভোরে সেগুলোকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

প্রকল্পের আওতায় ন্যাদারল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফ্রিকা থেকে এক জোড়া সিংহ, ছয়টি ম্যাকাও, ওয়েলডার বিষ্ট সহ কয়েক প্রজাতির প্রাণী আনা হবে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, নতুন আসা ক্যাঙ্গারু ও লামা আসার খবরে দর্শনার্থীরা ভিড় করেছেন। শিক্ষার্থী, যুবক-যুবতী, ছেলে-বুড়ো নানা বয়সের মানুষ টিকেট কেটে চিড়িয়াখানা দর্শন করছেন।

চিড়িয়াখানায় আসা কলেজ শিক্ষার্থী দিলরুবা বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় অনেক পরিবর্তন হয়েছে। এখন সবখানে পরিস্কার পরিচ্ছন্ন। পরিবেশ অনেক ভালো। আজ বন্ধুদের সাথে চলে এসেছি। এসে নতুন ক্যাঙারু ও লামার দেখা পেয়েছি।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, কয়েক বছর ধরে চিড়িয়াখানার সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে পাশাপাশি আয় বাড়াতে নতুন নতুন প্রাণী আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে নেদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে এক কোটি ৬৯ লাখ টাকায় সিংহ, ম্যাকাও, ওয়েলবিস্ট, ক্যাঙারু ও লামা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা এসেছে।

তিনি আরো বলেন, আগামী ১০ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ছয়টি ম্যাকাও, দুটি সিংহ ও আটটি ওয়েলডার বিস্ট দেশে এসে পৌঁছাবে। এছাড়া আগামী জুন-জুলাইয়ের দিকে অস্ট্রেলিয়া থেকে ক্যাঙারু, ইমু ও উটপাখি আনার কথা রয়েছে।

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির অর্ধসহস্রাধিক পশু-পাখি রয়েছে। এখানে পশুর মধ্যে রয়েছে- সিংহ, পুরুষ ভাল্লুক, কুমির, চিত্রাহরিণ, মায়াহরিণ, উল্টোলেজি বানর, উল্লুক, হনুমান, গয়াল, শজারু, শেয়াল, মেছোবাঘ, গন্ধগোকুল, জেব্রা ইত্যাদি। এছাড়া আছে ময়ূর, উটপাখি, ইমু, তিতির, টিয়া, চিল, শকুন, টার্কি, পায়রা ইত্যাদি।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...