সোমবার, ২৯ জুন ২০২৬

ছোট ভাইকে গাছে বেঁধে বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ জন আটক

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরে ছোট ভাইকে গাছে বেঁধে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো—বাসন থানার বাড়িয়ালী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে হৃদয় (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির (২৮)।

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

ভুক্তভোগী জানায়, তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। সে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করে। আরেকটি কারখানায় চাকরির বিষয়ে কথা বলতে শুক্রবার সকালে ছোট ভাইকে নিয়ে টেকনগপাড়া এলাকার এক বান্ধবীর বাসায় যায়। দুপুর ১২টার দিকে সেখান থেকে বাসায় ফিরছিলো তারা। এ সময় পাঁচ যুবক রাস্তা থেকে টেনে-হিঁচড়ে দক্ষিণ সালানার বাতানিয়া টেকের জঙ্গলে নিয়ে যায়। এরপর তার ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাকে ধর্ষণ করে।

গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ জানান, শুক্রবার দুপুরে ৪-৫ জন যুবক রাস্তা থেকে তুলে কিশোরী ও তার ছোট ভাইকে পার্শ্ববর্তী দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ভাইকে গাছে বেঁধে রাখে। পরে কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে তারা। দুপুরে ওই যুবকদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কৌশলে সেখান থেকে দৌড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় ভুক্তভোগী। ঘটনার পর যুবকরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী হৃদয় ও মনিরকে ধরে ফেলে। তাদের অপর সহযোগী নাসিম ও জাহেদুলসহ তিন জন পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে ওই দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাপাতি, হাতুড়ি ও বেঁধে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ছিনতাইকারী ও মাদক কারবারি দলের সদস্য।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, ভুক্তভোগী ও আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...