বুধবার, ২৪ জুন ২০২৬

ওয়েষ্ট ইন্ডিজকে ছিটকে দিয়ে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড,সঙ্গী হলো জিম্বাবুয়ে

- Advertisement -
Single page 1st Paragraph

আয়ারল্যান্ড বনাম ওয়েষ্ট ইন্ডিজঃ-
ডু অর ডাই ম্যাচ ছিলো দুই দলের জন্যই।সুপার টুয়েলভে খেলতে হলে জয়ের বিকল্প নেই।এমন ম্যাচে খেলোয়াড়দের শরীরী ভাষায় প্রত্যয়টা ফুটে ওঠে।যা কিনা শুরু থেকেই দৃশ্যমান ছিলো আইরিশদের মাঝে।এই ফরম্যাটে সাধারণত চেজ করতেই পছন্দ করে বেশির ভাগ দল।আজ টসে জিতে নিজেরাই আগে ব্যাট করতে নামলেন উইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার।পুরো টূর্নামেন্টে
সুপার ফ্লপ কাইল মেয়ার্স আজও ব্যর্থ।কেউই টি টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেননি। এক ব্রায়ান কিং ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন বলে বিশ ওভারে পাঁচ উইকেটে ১৪৬রান করতে সক্ষম হয় উইন্ডিজ।গ্রাহাম ডেলানির স্বপ্নের এক স্পেল ৪-০-১৬-৩ উইন্ডিজকে বড় স্কোর গড়তে দেয়নি।তাড়া করতে নেমে বিস্ফোরক সূচনা এনে দেন পল স্টার্লিং ও বলবার্নির ওপেনিং জুটি।মাত্র ৭.৩ ওভারে ৭৩ রান তুলে মূলতঃ ম্যাচ থেকে উইন্ডিজকে ছিটকে দিয়ে বলবার্নি আউট হয়ে গেলে উইকেট কিপার টাকার স্টার্লিংকে নিয়ে আরেকটি ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।নিশ্চিত করেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়।৪৮ বলে ৬৬ রানে পল স্টার্লিং ও ৩৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন টাকার।দারুণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান গ্রাহাম ডেলানি।

সংক্ষিপ্ত স্কোরঃ- ওয়েষ্ট ইন্ডিজ ১৪৬/৫(২০), কিং ৬২(৪৮), গ্রাহাম ডেলানি ৩/১৬।
আয়ারল্যান্ডঃ-১৫০/১(১৭.৩), স্টার্লিং ৬৬*(৪৮),
টাকার ৪৫*(৩৫),বলবার্নি ৩৭(২৩)।

স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়েঃ-
দিনের দ্বিতীয় এই ম্যাচেরও একই সমীকরণ ছিলো।যে জিতবে আইরিশদের সঙ্গে তাঁরাও সুপার টুয়েলভ নিশ্চিত করবে।টস জিতে ওয়েষ্ট ইন্ডিজের মতোই আগে ব্যাটিং করার আত্মঘাতী সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক।একমাত্র ওপেনার জর্জ মুনসে ছাড়া অন্য কেউ জিম্বাবুয়ের বোলারদের সামনে স্বস্তিতে ছিলোনা।জিম্বাবুয়ে পেসার চেন্ডাই চাতারার স্বপ্নের এক স্পেল ৪-১-১৪-২ স্কটিশদের সাবলীল থাকতে দেয়নি।বিশ ওভারে ছয় উইকেটে ১৩২ রান করে স্কটল্যান্ড।মুনসে ৫১ বলে ৫৪ রানের ইনিংস না খেললে এই রান করতেও পারতোনা স্কটল্যান্ড।তাড়া করতে নেমে ৪ রানে প্রথম,৭ রানে দ্বিতীয় ও ৪২ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে।কিন্তু তাঁদের যে একজন সিকান্দার রাজা আছেন।নেমে জুটি গড়লেন ওপেনার ক্রেইগ এরভিনের সাথে।এরভিন দেখে খেললেও ঝড় তুললেন রাজা।৬৪ রানের জুটিতে রাজাই করেন ৪০ রান।দলীয় ১০৬ রানে রাজা ও ১১৯ রানে এরভিন আউট হয়ে গেলেও ততক্ষণে জয়ের রাস্তার শেষ প্রান্তে চলে এসেছে জিম্বাবুয়ে। নয় বল ও পাঁচ উইকেট হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোরঃ- স্কটল্যান্ড ১৩২/৬(২০),মুনসে ৫৪,
চাতারা ২/১৪।
জিম্বাবুয়েঃ-১৩৩/৫(১৮.৩)এরভিন ৫৮,রাজা ৪০।
এই গ্রুপ থেকে নেট রানরেটে জিম্বাবুয়ে এক ও আয়ারল্যান্ড দুই নম্বরে থেকে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে।যার মানে হলো,বাংলাদেশ সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়েকে পেলো।বাংলাদেশের সমর্থকগণ স্বস্তির শ্বাস নিতেই
পারেন।আইরিশদের চেয়ে জিম্বাবুয়ে ভালো এটা নিশ্চয়ই মানবেন সবাই।

ইমা

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...