রবিবার, ২৮ জুন ২০২৬

খাতুনগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক হত্যার মূলহোতাসহ গ্রেফতার ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের খাতুনগঞ্জ চাঁন মিয়া লেইনে ছুরিকাঘাতে শ্রমিক সর্দার মাসুদ হত্যার মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত ছুরি।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে বাকলিয়ার মোজাহের কলোনি থেকে আসামি মো. সোহাগকে (২২) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানাধীন কাশিপুর এলাকা থেকে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে আরেক আসামি মো. সাইদুল হোসেনকে (২২) গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, এ ঘটনার মূল হোতা মো. সাইদুলের দেওয়া তথ্যমতে শুক্রবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বাকলিয়া থানাধীন হাজী আমিনুর রহমান সড়কস্থ হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এর পাশে খালি জায়গা হতে উদ্ধার করা হয়। জড়িত আরেক আসামি রাসেল মিয়া (২২) পলাতক।

গ্রেফতার হওয়া সোহাগ আমিন হাজী রোড মোজাহের কলোনির বাসিন্দা। সাইদুল তক্তারপুল বিসমিল্লাহ কলোনির বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামির ট্রেডিং নামক প্রতিষ্ঠানের সামনে আসামি রাসেল মিয়া, সাদ্দাম, সোহাগসহ অজ্ঞাতনামা ৩-৪ জন শ্রমিক সর্দার মো. মাসুদকে (৪০) মারধর এবং বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এর আগে সকাল ১০টার দিকে রাস্তার ওপর পিকআপ রাখা নিয়ে মো. মাসুদের সাথে পলাতক রাসেল মিয়ার কথা কাটাকাটি হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর ভোরে মো. মাসুদ মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় তার ছেলে মো. বাবুল বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এরপর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত এবং গ্রেফতার অভিযান শুরু হয়।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, সামির ট্রেডিং এর সামনে আসামিরা শ্রমিক সর্দার মাসুদকে জাপটে ধরে মারধর করার একপর্যায়ে সাইদুল হোসেন তাকে ছুরিকাঘাত করে। এরপর আসামিরা বিভিন্ন স্থানে পালিয়ে যায়। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...