শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সুমনের খেয়াল গাইতে খেয়াল হল

- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় ১৩ বছর পর এবার ঢাকায় এলে মঞ্চ মাতালেন কবীর সুমন (চট্টোপাধ্যায়)। তবে বাংলাদেশে আসার আগে আয়োজকদের কাছে তাঁর শর্ত ছিল একটাই, খেয়ালের আয়োজন রাখতে হবে। হলোও তাই, শিল্পীর আবদার বলে কথা। মঞ্চে খেয়াল গাইলেন সুমন। তবে শ্রোতারা তো হলে এসেছিলেন সুমনের এতদিনের চেনাজানা জীবনমুখী গান শুনবেন বলে। কিন্তু সেই চেনাজানা সুমনের কণ্ঠে রাগরাগিনীর কাষ্ঠ খেয়াল শ্রোতারা বেশ উপভোগই করেছেন।

হল ভর্তি দর্শক দেখে অভিভূত হয়ে বলেও দিলেন ‘এই জন্যই বেঁচে ছিলাম। বেঁচে আছি বাংলা ভাষার খেয়ালের জন্য। খেয়ালের পাশাপাশি মঞ্চে কথার ফুলঝুরিও ছড়িয়ে দিচ্ছিলেন সুমন।

তার ভাষায়, ‘আমি জানপ্রাণ দিয়ে গানের কথা ও গঠনে কিছু পরিবর্তন আনতে পেরেছি। ছোটবেলা থেকে বাংলা আধুনিক গান শুনেছি। এখন যদি আমাকে বলেন, কয়েক দিন ধরে টানা বাংলা আধুনিক বাংলা গান গেয়ে দেব। আপনাদের অসুবিধা হবে না।’

‘সুমনের বাংলা খেয়াল’ শিরোনামে এ আয়োজনে দেখা মিলল অন্য এক কবীর সুমনের। মঞ্চে উঠে তিনি শুরুতে নিজের সংগীতচর্চা সম্পর্কে বলেন, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান গাইলেও মুগ্ধতা খুঁজে পেয়েছেন বাংলা খেয়ালে। তাঁর বাবা সুরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়েরও চাওয়া ছিল, তিনি যেন রেকর্ড আকারে রবীন্দ্রসংগীত প্রকাশ করেন, আর তৈরি করেন বাংলা খেয়াল। সুমন বলেন, তাঁর গানের শ্রোতা যত না ভারতে আছে, এর চেয়ে বেশি বাংলাদেশে। বাংলা খেয়াল পশ্চিমবঙ্গের অনেকেই মেনে নিতে পারেননি। বাংলাদেশে তিনি তরুণদের মধ্যে এ বিষয়ে উৎসাহ দেখেছেন।

এ সময় তিনি আচার্য সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আজাদ রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মঞ্চে এ দুই আচার্যের ছবি ছিল। সুমন বরেণ্য সংগীতস্রষ্টা আজাদ রহমানের ‘রাগ আজাদ’ পরিবেশন করেন। তিনি সবাইকে বাংলা খেয়াল শোনার অভ্যাস করার আহ্বান জানান।

ওপার বাংলার নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন। কয়েক বছর ধরেই বাংলা খেয়াল নিয়ে কাজ করলেও ঢাকার মঞ্চে এবারই প্রথম এই ভারতীয় শিল্পী। এরইমধ্যে ১৫ এবং ১৮ অক্টোবর দর্শকদের গান শুনিয়েছেন।

শুক্রবার (২১ অক্টোবর) আবারও বাংলাদেশের শ্রোতাদের মাতাবেন তিনি।

ইউডি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...