বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির আয়োজনে এবং ইকুইটি রেডিমিক্স কংক্রিট লিমিটেডের সহযোগিতায় চুয়েটের প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস স্মরণে “শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

উক্ত খেলায় যন্ত্রকৌশল অনুষদ টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব রতন কুমার দাশ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়া সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  অনিমেষ রায়, সেরা গোলকিপার হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

মঙ্গলবার(১৮ই অক্টোবর)  বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত জমজমাট ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। ফাইনাল খেলা পরিচালনা করেন চুয়েটের শারীরিক শিক্ষা প্রশিক্ষক জনাব মো. জিলহাজ উদ্দিন।

প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান প্রয়াত শিমুল বিশ্বাস চুয়েটের পুরকৌশল বিভাগ থেকে পাশ করে ২০১২ সালে চুয়েটের ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় তিনি বিমানেই মৃত্যুবরণ করেন। প্রয়াত এই শিক্ষকের স্মরণে প্রতি বছর চুয়েট শিক্ষক সমিতি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...