মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

শেখ রাসেল এক মানবিক সত্তা- আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শেখ রাসেল আজ এক মানবিক সত্তা। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে। এই দেশের আর কোন শিশুকে যেন অকালে ঝরে যেতে না হয়। আর যেন কোন শিশু হারিয়ে না যায়। এজন্য সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের জন্য একটি নিরাপদ, অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে রাজনীতিক, সাংস্কৃতিক, সামাজিক কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। এর মধ্য দিয়ে শহীদ শেখ রাসেল নামের এক অতৃপ্ত অধিকার বঞ্চিত আত্মা শান্তি পাবে।

মঙ্গলবার ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুলের উদ্যোগে পশ্চিম মাদারবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও আরিফুল আলম আরাফাত এবং মীর আমান উল্লাহ রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ড. বেগম রওশন আরা ইউসুফ, যুবলীগ সংগঠক ওয়াহিদুল আলম শিমুল, মিনহাজ উদ্দিন, সাখাওয়াত হোসেন সাকু,খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন আহমদ, তানভীর আহমেদ রিংকু, জসিম উদ্দিন মিঠুন, হাজী মো. মহসিন, জসিম উদ্দিন লিটন, জসিমুল হুদা, মো. ইসমাইল, শহীদুল ইসলাম মিন্টু, নুর নবী, রাশেদ জোবায়ের, ওমর ফারুক, মহিউদ্দিন ইকবাল, শফিউল আযম চৌধুরী মঞ্জু, মুন্না দিদার, শরীফ আহমদ, রিফাত, জাহেদ পারভেজ, রবিন, মিসকাতসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...