রবিবার, ১৪ জুন ২০২৬

রামগড়ে নাহিদের ১২০টি ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে কলেজ পড়ুয়া ছাত্র নাহিদের ‘নাহিদ এগ্রো ফ্রুটস’ নামের ড্রাগন বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে বাগানের পূর্ণবয়স্ক ১২০ টি গাছ কেটে ফেলায় উদ্যেক্তা নাহিদ হোসেন ক্ষতির মুখে পড়েছে।

রবিবার(১৬অক্টোবর) বিকেলে নাহিদের কৃষক পিতা আবুল কাশেম রামগড় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে শনিবার রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার কমপাড়া তাদের বাড়ির পাশের সৃজিত বাগানে এ ধংস চালায় দুর্বৃত্তরা।

রবিবার রাত ১০টার সময় রামগড় থানার উপপরিদর্শক জাকারিয়া ও সোমবার সকালে রামগড় হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আশুতোষ বিশ্বাস ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলার কমপাড়ার বাসিন্দা আবুল কাশেম এর ছেলে রামগড় সরকারী কলেজের শিক্ষার্থী তরুণ উদ্যেক্তা নাহিদ হোসেন (২১) বাড়ির পাশে ২০১৬ সালে প্রথম ড্রাগন গাছ রোপণ করেন। বর্তমানে প্রায় ৮০ শতক জমিতে বিদেশি ড্রাগন গাছ ও পেয়ারা গাছ বাণিজ্যিকভাবে চাষ করে আসছিলেন। বর্তমানে তার বাগানে প্রায় ১ হাজারের বেশি ড্রাগন ও শতাদিক ফলবান পেয়ারা গাছ রয়েছে। কিন্তু রাতের আঁধারে কে বা কারা বাগানের ১২০টি ফলবান ড্রাগন গাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্থ নাহিদ হোসেন বলেন, পড়াশুনার পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে ঋণ করে বাগানটি কষ্ট করে গড়ে তুলেছেন। কিন্তু দুর্বৃত্তরা বড় ক্ষতি করে দিলো। যথোউপযুক্ত বিচার চান তিনি ।

স্থানীয় পৌর কাউন্সিলর আহসান উল্যাহ বলেন, গাছের সঙ্গে এমন শত্রুতা খুবই দুঃখজনক। তরুণ উদ্যেক্তা নাহিদ দিন-রাত পরিশ্রম করে এ বাগানটি গড়ে তুলেছেন। বড় ধরণের ক্ষতি করলো দুর্বৃত্তরা। তিনি এ দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাগান মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...