রবিবার, ২৮ জুন ২০২৬

রাউজানে আগামীকালের সুন্নী কনফারেন্স আসছেন আল্লামা তাহের শাহ (মা.জি.আ)

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আগামী মঙ্গলবার সকালে রাউজানে অনুষ্ঠিত হচ্ছে রহমাতুল্লাহি আলামিন সুন্নী কনফারেন্স। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের আয়োজনে রাউজান সরকারি কলেজে মাঠে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত মুর্শিদে বরহক হযরতুহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল হযরতুহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল হযরতুহাজ্ব সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাউজান পৌরসভার মেয়র ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ।
কনফারেন্স উপলক্ষে আজ সোমবার সকালে অনুষ্ঠান স্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব তথ্য জানান কনফারেন্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস.এম. ইয়াসিন হোসাইন হায়দারী। তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর ১২ টায় রাউজান আর. আর. এ. সি. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের বায়াত করাবেন হযরতুহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
সম্মেলনে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ইলিয়াস নূরী।
এই সময় আরো উপস্থিত ছিলেন শাহাজাদা এস.এম. আসাদ উল্লাহ, সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন, কে. এম. ওমর ফারুক, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন, আলহাজ্ব মুফিজুর রহমান চৌধুরী, মুহাম্মদ আবু তাহের, মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী মুহাম্মদ সৈয়দ মিয়া, এডভোকেট এস.এম সাহদ উল্লাহ জনি, শাহ আলম মেম্বার, মাকসুদুল আলম সুমন,আব্দুল আওয়াল সুজন, শাহেদুল আলম, বেলাল খান প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...