শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নামিবিয়ার রুপকথা লেখার মধ্য দিয়ে শুরু হলো টি টোয়েন্টি বিশ্বকাপের আসর

- Advertisement -
Single page 1st Paragraph

অনেকেই প্রশ্ন তুলেছিলেন শ্রীলংকাকে কেনো বাছাই খেলতে হচ্ছে?এটাই স্বাভাবিক হবার কথা। ইতিহাস,ঐতিহ্য আর সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শ্রীলংকাকে আসলে বাছাইয়ে মানাচ্ছিলো না।আইসিসির পূর্ব ঘোষিত নিয়মের বেড়াজালে পড়েই লংকানরা বাছাইয়ে খেলছে। আপনি যদি টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার বিস্ময়ের ঘোর এখনো কাটেনি।

আপনিই নন, পুরো ক্রিকেট বিশ্বই আজ বিস্মিত, শিহরিত।মাত্র পঁচিশ লাখ মানুষের দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া।তেমন কোন ক্রিকেট ঐতিহ্য বিহীন দেশটির তারকা বলতে ডেভিড ভিসে।সে ও ভাড়াটে নামিবিয়ান।তাঁকে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় হিসেবেই চিনেছিলো বিশ্ব।পরবর্তী সময়ে দল থেকে বাদ পড়ায় মায়ের দেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ভিসে।কিন্তু আজ বিশ্ব নামিবিয়াকে জেন ফ্রাইলিংক,জেজে স্মিথ,বার্নাড চোলজদের মাধ্যমে চিনেছে।রীতিমতো রুপকথার জন্ম দিয়ে আজ নামিবিয়া লংকানদের ৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে।তাঁদের জয়টি এতোটাই দাপুটে ছিলো যে, লংকানদের ইনিংসে একবারও মনে হয়নি আজ নামিবিয়া হারতে পারে।টসে জিতে লংকান অধিনায়ক দানুশ শানাকা নামিবিয়াকে ব্যাট করতে পাঠিয়ে ১৪.২ ওভার পর্যন্ত স্বস্তিতেই ছিলো।তখন নামিবিয়ার ষষ্ঠ উইকেটের পতন হয় ডেভিড ভিসের আউটের মাধ্যমে।যে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিলো।

তারপর যা হলো তা রুপকথার সূচনাই বলতে হয়।পরের ৩৪ বলে নামিবিয়া ৭০ রান নিলো বিশতম ওভারের শেষ বলে জেজে স্মিথের উইকেটের বিনিময়ে।১৬ বলে দুটো করে চার ছক্কায় ৩১ রান করে স্মিথ আউট হলেও জেন ফ্রাইলিংক নট আউট থাকলেন ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে।বিশ ওভারে সাত উইকেটে ১৬৩ রানে থামে নামিবিয়া।লংকানদের জন্য লক্ষ্যটা বেশি বড় নয়। কিন্তু আজ তো নামিবিয়া রুপকথা লিখতে নেমেছে।

ব্রায়ান শিকন দুই ওভারেই খেলার ফল ঠিক করে দিলেন।একটি মেডেন সহ দুই উইকেট নিয়ে লংকানদের ২১/৩ করে সেই যে লাগাম টেনে ধরলেন,তা আর আগলা হতে দেননি।মাঝে টানা চার ওভারের স্পেলে বার্নাড চোলজ ১৮ রানে ২ উইকেট,ব্যাটিং হিরো ফ্রাইলিংক ২৬ রানে ২ উইকেট আর ভিসে ১৬ রানে লেজের ২ উইকেট নিয়ে ১০৮ রানে অলআউট করে দেন শ্রীলংকাকে। বিষ্মিত ক্রিকেট বিশ্ব দেখলো রুপকথা লেখা কতোইনা সহজ কাজ। জেন ফ্রাইলিংক ক্যারিয়ারের বড় প্রাপ্তীটা তথা ম্যাচের হিরোর পুরষ্কার পেয়ে দেশটির ক্রিকেট ইতিহাসের নায়ক হিসেবে নিজের নামটি খোদাই করে লিখে রাখলেন। সংক্ষিপ্ত স্কোরঃ-নামিবিয়া ১৬৩/৭(২০),ফ্রাইলিংক ৪৪*,স্মিথ ৩১। শ্রীলংকা ১০৮/১০(১৯.১),শানাকা ২৯,চোলজ ২/১৮,ভিসে ২/১৬,ফ্রাইলিংক ২/২৬।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...