শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পুরুষেরও হতে পারে স্তন ক্যান্সার

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটেনের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ৬৪ বছর বয়সী ডেভ থাকেন ব্রিস্টলে আক্রান্ত হয়েছেন স্তন ক্যান্সারে।২০১৫ সালে নিজের জন্মদিন উদযাপনে তিনি বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডায়। ওই সময় তিনি টের পান, তার বুকে লিম্ফ বেড়ে উঠছে।

বাড়ি ফিরে দ্রুতই চিকিৎসকের কাছে যান ডেভ । এরপর পরীক্ষা করাতেই তার স্তন ক্যান্সার শনাক্ত হয়।

নিজের এই অভিজ্ঞতা থেকে সচেতনতামূলক প্রচারে নামা ডেভ বলেন, সবার মঙ্গলের জন্য এই প্রচারে অংশ নিতে পেরে আমি গর্বিত। লিঙ্গ পরিচয় যাই হোক না কেন, স্তন ক্যান্সার পরীক্ষা করাতে হবে।

নিজের শরীরে লিম্ফ দেখা দেওয়ার আগে ডেভের ধারণা ছিল না যে পুরুষের স্তন ক্যান্সার হতে পারে।

সে কথা জানিয়ে বিবিসিকে তিনি বলেন, আমার ধারণা ছিল না যে পুরুষেরও স্তন ক্যান্সার পরীক্ষা করা দরকার। তবে আমি এটুকু জানতাম, শরীরে কোনো পরিবর্তন অস্বাভাবিক ঠেকলে তা এড়িয়ে যাওয়া ঠিক নয়। তাই আমি বাড়ি ফিরেই চিকিৎসকের কাছে যাই।

আমাকে বলা হয়েছিল, এটা চর্বির দানাও হতে পারে। এক সপ্তাহ পর আমি আলট্রাসাউন্ড ও বায়োপসি করাই। তাতে আমার হরমোন রিসেপটিভ স্তন ক্যান্সার ধরা পড়ে।

ডেভ বলেন, ক্যান্সার হওয়ার এই যাত্রায় ইতিবাচক অভিজ্ঞতাও হয় নানা দিক দিয়ে। সাত বছর হয়ে গেছে, আমি সুস্থ আছি। আমি এখনও কিছু ওষুধ নিয়মিত খাচ্ছি। এসব আমার শরীরে ক্যান্সারের ফিরে আসার সম্ভাবনা কমিয়ে দেবে।

টিকলড পিংক নামে একটি সচেতনতামূলক প্রচারে অংশ নিয়ে নিজের স্তন ক্যান্সার হওয়ার অভিজ্ঞতা জানান ডেভ। এই প্রচারাভিযানের আয়োজকদের মধ্যে ছিল আসডা, ব্রেস্ট ক্যান্সার নাও এবং কোপাফিল।

এই প্রচারের একটি স্লোগান ছিল– সাপ্তাহিক কেনাকাটা করার মতই স্তন ও বুক পরীক্ষা করে দেখতে হবে।

প্রচারাভিযানে অংশ নেওয়া ডেভসহ সাতজন তাদের নগ্ন উর্ধাঙ্গের ছবি প্রকাশ করেছেন, যা প্রদর্শনীর জন্য রাখার হবে, যা লাখ লাখ মানুষ দেখবে।

তাদের সবাই স্তন ক্যান্সারে ভুগে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে আগ্রহী হয়েছেন সবাইকে।

ইউডি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...