রবিবার, ২ আগস্ট ২০২৬

সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে তার আরও দুই বন্ধুকে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম। তিনি জানান, কুমিল্লা থেকে চার বন্ধু সকালে কক্সবাজার আসে। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। পরে এক বন্ধুকে তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় ও ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামে। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিনসহ ৩ বন্ধু ভেসে যায়। পরে বিচকর্মীরা দুইজনকে উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উদ্ধার হওয়া রিফাত জানায়, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের সঙ্গে ভেসে যায় বন্ধু তাহসিনসহ ৩ জন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে কর্মরত বিচকর্মীরা। তাহসিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...