রবিবার, ২৮ জুন ২০২৬

‘বিএনপি সমাবেশের নামে নৈরাজ্য করলে বসে থাকবে না আওয়ামী লীগ’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বিভাগীয় সমাবেশের নামে বিএনপি সন্ত্রাস নৈরাজ্য করলে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

আজ সোমবার ১০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ১২ অক্টোবর কর্মসূচি দিয়েছে বিএনপি। নিয়মতান্ত্রিকভাবে তারা কর্মসূচি পালন করবে বলে আমরা আশা করছি। আমরাও তাই পাল্টা কর্মসূচি দিচ্ছি না। তবে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। কেননা অতীতে বিএনপি আগুন সন্ত্রাস করেছে। এমন কিছু আর হতে দেয়া যাবে না।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ইদানীং দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সভা-সমাবেশ করছে। সেসব কর্মসূচিতে তারা আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। চট্টগ্রামেও তারা যে কর্মসূচির ডাক দিয়েছে- তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে একই সঙ্গে আমাদের নেতাকর্মীদের বলে দিয়েছি সতর্ক থাকতে। কোনো কিছু হলে আমরা রাজনৈতিকভাবে জনগণকে নিয়ে তাদের রুখে দেব।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, আমরা বিএনপিকে কোনো বাধা দেব না। তবে বিএনপি ও তাদের শরিক জামায়াতসহ অন্যরা মিলে জানমালের ক্ষতি করতে পারে। আমাদের নেতাকর্মীরা তাদের গায়ে পড়ে বিরোধ তৈরি করবে না, তবে তারা গায়ের ওপর এসে গেলে চুপ থাকবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...