সোমবার, ১৫ জুন ২০২৬

ক্যাম্প থেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছে রোহিঙ্গারা, আটক ৩০

- Advertisement -
Single page 1st Paragraph

টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে পালিয়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ১০ কুমিল্লা।

বৃহষ্পতিবার (৬ অক্টোবর) বিকেলে জেলার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ব্যাপারে কুমিল্লা বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফুর রহমান জানান, আটক ৩০ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা। ভালো উপার্জনের আশায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে আবার কক্সবাজার ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া করা চলছে।

তিনি আরও জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৫টি পরিবার অবৈধভাবে ভারত যাবার চেষ্টা করে। এর মধ্যে ৬ জন পুরুষ ৮ জন নারী এবং বাকি ১৬ জনই শিশু। তারা বুধবার সড়ক পথে ভেঙে ভেঙে কক্সবাজার থেকে কুমিল্লায় আসে। বৃহস্পতিবার তারা ভারতে প্রবেশের চেষ্টা করে।

ইউডি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...