সোমবার, ২৯ জুন ২০২৬

৫ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

মাহেন্দ্র চালক রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি রনি শিকদারকে ৫ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৫ অক্টোবর) ঢাকার লালবাগ থানার শহীদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ২০১৬ সালে রনি শিকদার ও তার তিন বন্ধু মিলে গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে খুলনায় ঘুরতে যান । সেখান থেকে আসার সময় ওই বছরের ১২ জানুয়ারি পরিকল্পনা করে ড্রাইভার রিপনকে খুন করেন। গাড়িটি নিয়ে তারা ঢাকায় পালিয়ে আসার চেষ্টা করে। পরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে খুলনার লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২০২২ সালের ২৯ মার্চ খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রিপন হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দেন। রনি শিকদার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। তিনি চট্টগ্রামের বাসিন্দা।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যে আমরা জানতে পারি, খুলনার মাহেন্দ্রের ড্রাইভার রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি রনি শিকদার চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থান করেন। এছাড়া তিনি প্রায়ই ঢাকা-চট্টগ্রাম আসা যাওয়া করতেন। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির ব্যবহার করে ঢাকার লালবাগ থানার শহীদ নগর থেকে রনি শিকদারকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি শিকদারের থেকে জানা যায়, হত্যার পর আসামি রনি শিকদার ২ বছর পর জামিন নিয়ে বের হয়। এর পর তারা আর কোনো দিন আদালতে হাজিরা দেননি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে চলে যান। রনি শিকদার জামিনে বের হয়ে প্রথমে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় অপারেটর ও আয়রনম্যানের কাজ করেন। এরপর সে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশা ও সিএনজি চালানো শুরু করেন। সর্বশেষ সে ঢাকার লালবাগ শহীদ নগর এলাকার একটি চুড়ির কারখানার কাজে নিয়োজিত ছিল এবং নিয়মিত টিকটক ভিডিও করতেন।

তিনি আরও বলেন, নিজের আসল পরিচয় গোপন রাখার জন্য তিনি আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করতেন। এছাড়াও তার জাতীয় পরিচয়পত্রে নিজের পিতা আব্দুর রব উল্লেখ করেন। পরে তার পিতার আসল নাম আব্দুর রউফ শিদকার। আসামি রনি শিকদার তার ব্যবহৃত মোবাইলের মাধ্যমে ‘জাহাঙ্গীর আলম’ ও ‘কলগার্ল বয়’ নামের দুইটি আইডি দিয়ে বিভিন্ন রকম টিকটক ভিডিও তৈরি করে আপলোড করে আসছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...