রবিবার, ২৮ জুন ২০২৬

পটিয়ার পাহাড়ে সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আনু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল ৮টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনু মিয়া উপজেলার খরনা ইউনিয়নের উত্তর খরনা গ্রামের ফকিরপাড়া এলাকার কালা মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার শ্রীমাই পাহাড়ি এলাকায় ক্ষেতে কাজ করতে যান কৃষক আনু মিয়া। এ সময় সেখানে কয়েকজন লোককে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চান তিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আনু মিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। গুলি দু’টির একটি আনু মিয়ার কোমরের পেছনে আর একটা বাঁ পায়ের উরুতে লাগে।

স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রের্ফাড করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নিহতের ছোট ছেলে জাসেম ভাত নিয়ে বাবার কাছে যাওয়ার সময় খবর পান তার বাবাকে গুলি করেছে সন্ত্রাসীরা।

জাসেম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় তার বাবা পড়ে আছেন। এ সময় মুখোশ পরিহিত একজনকে পাহাড়ের দিকে চলে যেতে দেখেন। এরপর বাবার কাছে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে তার মাকে দেখে রাখতে বলেন।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ধারণা করা হচ্ছে, পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে কৃষক আনু মিয়া নিহত হয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...