রবিবার, ২৮ জুন ২০২৬

বিয়ের প্রলোভনে প্রতিবন্ধী তরুণীকে নির্যাতনের অভিযোগে প্রেমিক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

বিয়ের প্রলোভনে বাসা থেকে ডেকে নিয়ে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে। নির্যাতনের পর সড়কের পাশে একটি নির্জন স্থানে তাকে ফেলে চলে যায়।

পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ কথিত প্রেমিক শুভ্রজিৎ বড়ুয়াকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

নির্যাতনের শিকার তরুণীর মা মাধবী বড়ুয়া অভিযোগ করে বলেন, গত ২৪ সেপ্টেম্বর নগরের নতুন ব্রিজ এলাকায় মেয়েকে ডেকে নেয় শুভ্রজিৎ বড়ুয়া। পরে শুভ্রজিৎসহ আরও দুইজন মিলে তার চোখ-মুখ বেঁধে নিয়ে যায় এবং শারীরিকভাবে নির্যাতন করে। এসময় তার একটি পাও ভেঙে দেয় তারা। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। মুমূর্ষু অবস্থায় লোহাগাড়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। তিনি বলেন, আমার মেয়ের সঙ্গে শুভ্রজিতের প্রেমের সম্পর্ক ছিল। আমার মেয়েকে বিয়ে করার কথাও ছিল তার। কিন্তু বিয়ের আগেই বিভিন্ন সময় টাকার জন্য চাপ প্রয়োগ করে সে। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর তাকে ডেকে নিয়ে নির্যাতন করেছে। গত ১২ দিন যাবত মেয়েটা চমেক হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। পায়ে আঘাত থাকায় তাকে ২৬ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, থানায় মামলা হওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়। সে খুব চালাক প্রকৃতির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...