রবিবার, ২৮ জুন ২০২৬

প্রধামন্ত্রীর ৭৬তম জন্মদিন অনুষ্ঠানে এম লতিফ এমপি

বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য জনাব এম. এ. লতিফ কর্তৃক নারী সমাজের মানোন্নয়নে প্রতিষ্ঠিত নারী সংগঠন ‘স্বাধীনতা নারী শক্তি’ সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে  বুধবার(২৮ সেপ্টেম্বর) এক আলোচনা ও দোয়া মাহফিল নগরীর আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য এম. এ. লতিফ বক্তব্য রাখেন।

তিনি বলেন-প্রধানমন্ত্রী তাঁর মেধা, প্রজ্ঞা ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে প্রকৃত সোনার বাংলা বিনির্মাণে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে।

বক্তারা বলেন- প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রার অংশীদ্বার আমাদের সংসদ সদস্য এম. এ. লতিফ। তাঁর প্রতিষ্ঠিত ‘স্বাধীনতা নারী শক্তি’ বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের দীক্ষায় কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতেও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নির্যাতিত নারীদের পাশে থেকে সমাজে নারীর ক্ষমতায়নে ‘স্বাধীনতা নারী শক্তি’র কর্মীদের কাজ করার আহবান জানান বক্তারা। পরে শুভ, শুভ, শুভ দিন শেখ হাসিনার জন্মদিন ধ্বনিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। স্বাধীনতা নারী শক্তির পরিচালক অধ্যাপক বিবি মরিয়ম ও মনিকা ভট্টচার্য্যরে সঞ্চায়লনায় চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিমিটেড’র পরিচালক ওমর মোক্তাদির, স্বাধীনতা নারী শক্তির পরিচালক হালিমা বারেক, মোহছেনা আক্তার, গোলতাজ বেগম শান্তা, শাহীনুর বেগম, রুবি আক্তার ও মাহাবুবা আরা, সহকারী পরিচালক নুর নাহার, ইউনিট নেত্রী লায়লা বেগম, টকি বড়–য়া, শাহনাজ বেগম, আমেনা খাতুন মিনা, সায়কা দোস্ত, জুলেখা বেগম, পারভিন আক্তার, মমতাজ বেগম ও জান্নাতুল ফেরদৌসসহ স্বাধীনতা নারী শক্তির বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইমা

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...