শনিবার, ১৩ জুন ২০২৬

অসীম মনোবলে চির সংগ্রামী দৃঢ়চেতা নেত্রী শেখ হাসিনা

- Advertisement -
Single page 1st Paragraph

মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অসংখ্যবার কেঁদেছি। আজো টিভিতে, পেপারে, ফেইসবুকে হঠাৎ ছবি চোখে পড়লে চোখ ভিজে উঠে। আমি বাবা হারিয়েছি আজ থেকে দশবছর আগে। প্রতি মুহূর্তে অসহায় লাগে নিজেকে। ২০১২ সালে বটবৃক্ষ হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত। আমাদের গর্ব দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত একটি নাম। ছাত্রজীবন থেকে যার রাজনীতি, পথচলা সবকিছু মানুষের কল্যাণে। মহান পিতা বঙ্গবন্ধুর আদর্শে লালিত এই লৌহ মানবীর জীবনে ও নেমে এসেছিল এক সময় ঘোর অন্ধকার। শেখ হাসিনা ১৯৭৫ সালের কালরাত্রিতে পরিবারের সবাইকে হারিয়ে কিভাবে স্থির রইলেন ভাবতে পারিনা কিছুতেই। এটাও সম্ভব! জার্মানিতে খবরটি শোনার পর কি অবস্থা হয়েছিল উনার? সেখান থেকে ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন ১৯৮১ সাল পর্যন্ত।
আরো একজন মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে আসে। তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যার অবদান বীর মুক্তিযোদ্ধাদের চেয়ে কোন অংশেই কম নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে বন্দি, সারা বিশ্বব্যাপী তিনি ঝড় তুলেন জাতির পিতাকে মুক্ত করার আন্দোলন করার মধ্য দিয়ে। ফলশ্রুতিতে হায়েনাদের কবল থেকে মুক্তি লাভ করেন বঙ্গবন্ধু। জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর চারদিক থেকে মুজিব প্রেমীরা প্রতিশোধ নিতে প্রতিবাদমুখর হয়ে আরেকটি প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলেন। তখনও শ্রীমতি ইন্দিরা গান্ধী তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেন। জার্মানি থেকে শেখ হাসিনাকে ভারতে নিয়ে এসে নিজের আশ্রয় রাখেন দীর্ঘ কয়েক বছর। একজন মানুষের মানবিক দিক থেকে একটা বড় দুর্ঘটনা ঘটলে সবকিছু তছনছ হয়ে যায়। শেখ হাসিনা একজন মানুষ। একটি মন আছে সবার মতো। এ যে লোহার চেয়ে শক্ত। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তন করে হাল ধরলেন বঙ্গবন্ধুর হাতে গড়া উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দলের। কোটি মানুষের ভালোবাসা অর্জন করলেন। স্বৈরাচারদের নির্যাতন, লাঞ্ছনা সয়ে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন প্রথমবারের মতো। বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে লাগলেন আস্তে আস্তে।
মাঝখানে আবারো বাংলাদেশ বিরোধী চক্র রাষ্ট্রক্ষমতা দখল করে বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর প্রচেষ্টায় লিপ্ত থেকে নানা ষড়যন্ত্র, চক্রান্তের জোট গঠনের মাধ্যমে আওয়ামী লীগের অসংখ্য শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে কলঙ্কিত অধ্যায়ে রূপ দান করে। বাংলাদেশকে হয় পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। ১৯৭৫ সালে জাতির পিতার পুরো পরিবারকে হত্যা করে ওদের নীলনকশা বাস্তবায়ন হয়নি। ২০০৪ সালে আবারো সেই আগস্টের ২৫ তারিখ বর্বরোচিত গ্রেনেড হামলা ঘটিয়ে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে ওরা চেয়েছিল বঙ্গবন্ধুর নাম নিশানা পর্যন্ত মুছে ফেলতে। আল্লাহর অসীম ক্ষমতায় বঙ্গকন্যা প্রাণে বাঁচলেও নিহত হয় আওয়ামী লীগের ২৪ জন বিভিন্ন স্তরের নেতা কর্মী। এভাবে ১৮ থেকে ১৯ বার শেখ হাসিনার উপর প্রাণঘাতী হামলা করা হয়। কিন্তু প্রতিবারই মহান আল্লাহর রহমতে তিনি অক্ষত থাকেন।
বাংলাদেশের আপামর জনগণের ক্ষোভের দাবানল অগ্নিশিখা হয়ে বিস্ফোরিত হয় ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে। ইতিহাসের সর্বোচ্চ আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয় এবং বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের মাধ্যমে কলঙ্ক মুক্ত হয় পুরো জাতি। ২০২২ সালের এই সময়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে আজ উন্নয়নশীল মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর বুকে। পাকিস্তানী, রাজাকার, দেশবিরোধীদের রেখে যাওয়া লণ্ডভণ্ড দেশকে বঙ্গবন্ধু যেভাবে সোনার বাংলা রূপান্তরিত করবার জন্য একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ঠিক তেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত কাজগুলো পূর্ণ করে সত্যিকারের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে নিয়ে গেছেন। শক্তিশালী রাষ্ট্রের প্রধানরা বাংলাদেশের তুলনা দেয় এখন তাদের দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে এটাই চাওয়া, তিনি আমাদের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন অসীম মনোবলে, দৃঢ়চেতা নেতৃত্বে। ভবিষ্যৎ বাংলাদেশ হবে পৃথিবীতে সবচেয়ে গৌরবের দেশ।

ইমা

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...