রবিবার, ২৮ জুন ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. নুরুল হুদার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম নামে এক নারী মারা গেছেন। মিরসরাইয়ের বারইয়ারহাট লেভেল ক্রসিং থেকে সামান্য দূরে একটি স্থানে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আসার আগ মুহূর্তে গৃহবধূটি রেললাইনের ওপরে শুয়ে পড়েন। তারপর ট্রেনে কাটা পড়ে মারা যান। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...