মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

 তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কেটে পুলিশের ভয়ে গা ঢাকা দিলো কিশোর   

- Advertisement -
Single page 1st Paragraph

শখ পূরণ করতে ১৭ বছরের এক কিশোরের তলোয়ার দিয়ে তার জন্মদিনের কেক কেটেছে।তাও আবার প্রকাশ্যে ব্যস্ত রাস্তায়।  আর সেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ভারতের মুম্বাইয়ের বোরিভালিতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্লাস্টিকের ছুরিতেই কাজ হলেও ১৭ বছর বয়সী এক ভারতীয় কিশোরের শখ হয়েছিল, তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কাটবে সে। আর সেই শখ পূরণ করে আপাতত পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে।

সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করে ঐ কিশোর। তবে বাড়িতে নয়। জন্মদিন পালনের জায়গা হিসাবে বেছে নেয়া হয় মুম্বাইয়ের ব্যস্ত একটি রাস্তা। পথচারীদের সামনেই নিজের নামাঙ্কিত ২০টি কেক কাটে ঐ কিশোর। আর তার হাতে ছিল ইস্পাতের লম্বা তলোয়ার। সেই তলোয়ার দিয়েই ২০টি কেক কাটা হয়।

শুক্রবারের এ ঘটনার একটি ভিডিও দু’দিন পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি মুম্বাই পুলিশের নজরে আসলে ভিডিও দেখে স্বতঃপ্রণোদিত হয়ে ঐ কিশোরের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অস্ত্র আইনে অভিযোগ দায়ের হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা ২০-২১টি কেক ঐ কিশোর তলোয়ার দিয়ে কাটছে। পেছনে তার বন্ধুরা তাকে হাততালি দিয়ে উৎসাহিত করছে। এ ভিডিও একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছড়িয়ে পড়ে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের বোরিভালি এলাকায় এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম বলছে, এ অদ্ভুত জন্মদিন পালনের ভিডিও এক সাংবাদিক মুম্বাই পুলিশের টুইটার হ্যান্ডেলে গিয়ে পোস্ট করার পর ঐ কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এক কিশোর এ অপরাধ করেছে। টেবিলে রাখা কেকের সামনে ঐ কিশোরকে ঘিরে দাঁড়িয়েছিল সব বন্ধুরা। তবে অভিযোগ দায়ের হলেও কিশোরকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ জানায়, ঘটনাটির পর থেকে সে নিখোঁজ। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

মুম্বাইয়ে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও গত জানুয়ারিতে তলোয়ার দিয়ে কেক কাটার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। সাম্প্রতিক ঘটনাটিতে পুলিশ ঐ কিশোরের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র রাখা এবং প্রকাশ্যে তা প্রদর্শন করে ভয় দেখানোর অভিযোগ করেছে।

ইমা

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...