মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

মায়ানমারে হেলিকপ্টার থেকে স্কুলে গুলি, ৭ শিশুসহ ১৩ জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

মায়ানমারের বৌদ্ধ বিহার সংলগ্ন একটি স্কুলে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে কমপক্ষে ৭ শিশুসহ ১৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা।

মিয়ানমারের মিজিমা এবং ইরাওয়াদ্দি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীর হেলিকপ্টারগুলি কেন্দ্রীয় সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামের একটি বৌদ্ধ বিহারে অবস্থিত স্কুলটিতে গুলি চালায়।

সংবাদ পত্রগুলোর খবরে বলা হয়েছে, কিছু শিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়, অন্যরা চিকিৎসার অভাবে মারা যায়।

স্কুলের প্রশাসক মার মার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, সেনাবাহিনী এক ঘণ্টা ধরে কম্পাউন্ডে গুলি চালিয়েছিল। তারা এক মিনিটের জন্যও থামেনি। তখন আমরা যা করতে পারতাম তা হল বৌদ্ধ মন্ত্র উচ্চারণ করা।

পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে দুই বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সামরিক বাহিনী লাশগুলোকে ১১ কিলোমিটার দূরে একটি শহরে নিয়ে যায় এবং কবর দেয়।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি স্কুল ভবনে বুলেটের গর্ত এবং রক্তের দাগসহ গোটা স্কুলটি ধংসস্তুপে পরিণত হয়েছে।

এক বিবৃতিতে, সামরিক বাহিনী বলেছে, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, একটি বিদ্রোহী গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), সশস্ত্র গেরিলাদের একটি সংগঠন যাকে জান্তা “সন্ত্রাসী” বলে ডাকে, মঠে লুকিয়ে ছিল এবং গ্রামটিকে ব্যবহার করে এলাকায় অস্ত্র পরিবহন করছিলো। হেলিকপ্টারে প্রেরিত নিরাপত্তা বাহিনী, পিডিএফ এবং কেআইএ লক্ষ্য করে বাড়ি এবং মঠের ভিতরে আক্রমণ করেছিল।

বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সংঘর্ষে কিছু গ্রামবাসী নিহত হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে সশস্ত্র দলগুলি গ্রামবাসীদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার অভিযোগ এনেছে সেনাবাহিনী এবং বলেছে ১৬টি হাতে বানানো বোমা সহ অস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবারের সহিংসতার পর এক বিবৃতিতে, মায়ানমারের গণতন্ত্রপন্থী ছায়া সরকার, যা জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নামে পরিচিত, স্কুলগুলিতে ইচ্ছাকৃত হামলার জন্য জান্তাকে অভিযুক্ত করেছে। এনইউজি ২০ জন ছাত্র ও শিক্ষকের মুক্তিরও আহ্বান জানিয়েছে যাদের বিমান হামলার পরে গ্রেফতার করা হয়েছিল।

সেভ দ্য চিলড্রেন-এর মতে, মিয়ানমারে ২০২১ সাল থেকে স্কুলে নথিভুক্ত সহিংস হামলার সংখ্যা বেড়ে ১৯০-এ দাড়িয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, সামরিক ও সশস্ত্র গোষ্ঠী উভয়ের ঘাঁটি হিসাবে স্কুলগুলির ব্যবহারও সারা দেশে বেড়েছে। সংস্থাটি এই মাসে একটি প্রতিবেদনে বলেছে, শিক্ষা ব্যাহত করছে এবং শিশুদের বিপন্ন করছে।

ইউডি

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...