সোমবার, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় শিক্ষা খাতে আমূল পরিবর্তন এসেছে- আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণ করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেন ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল এক ধাপ উন্নীত করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘র ৭৬তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সকালে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজিম শরীফ আরা ফাউন্ডেশনের সহযোগিতায়  বিদ্যালয় প্রাঙ্গনে নয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে মানুষের রক্তের গ্রুপনির্ণয়, ডায়বেটিকস ও ব্লাড প্রেসার চেকআপসহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বিতরণ করা হচ্ছে। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তনিশ্রা সেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি ডাঃ পারভেজ ইকবাল শরীফ, আজিম শরীফ-রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, ডাঃ শারমিন, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা আখতার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন মোঃ আনিছ খোকন, আব্দুল মোনায়েম, মো: ইসহাক, কোহিনুর আখতার, শামীমা আখতার, শিক্ষক শিখা রানী শীল, শামসুন নাহার রুবা, রওশান শরীফ তানি, নাসরিন আখতার, আনিছ আহমেদ মনি, আখতারুজ্জামন সোহেল, মামুনুর রশিদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, আফিয়া প্রমুখ।

ইউডি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...