রবিবার, ২ আগস্ট ২০২৬

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে এবার হাইকোর্টে রিট

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে এবার হাই কোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দুপুরে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদন করেন।

ভারতে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, সেই মর্মে রুলও চাওয়া হয়েছে আবেদনে।

মাহমুদুল হাসান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে এ মামলায় বিবাদী করা হয়েছে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বলা হয়, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনসাধারণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অপরদিকে জনগণের স্বার্থে সর্বদা নিয়োজিত থাকা বিবাদীদের সাংবিধানিক দায়িত্ব।

“দেশের বাজারের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি করার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। তারা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ধ্বংস করেছেন এবং জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন।

”রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ ‘মুক্তভাবে রপ্তানিযোগ্য পণ্য নয়’ দাবি করে এ মাছ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের আবেদন জানানো হয়েছে।

এছাড়া পর্যটন কর্পোরেশনকে ইলিশ মাছকেন্দ্রিক পর্যটনের বিকাশে কাজ করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।আইনজীবী মাহমুদুল হাসান বলেন, “রিট আবেদনের ওপর শিগগিরই হাই কোর্টে শুনানি হবে।”

এর আগে গত ১১ সেপ্টেম্বর ভারতে ইলিশ পাঠানো বাংলাদেশের রপ্তানি নীতির ‘পরিপন্থি’ দাবি করে সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন এই আইনজীবী। উকিল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ করতে বিবাদীদের অনুরোধ জানানো হলেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় রিট আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী মাহমুদুল হাসান।

এবার দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে দুই হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার, যার প্রথম বেনাপোল বন্দর দিয়ে যায় ৫ সেপ্টেম্বর।

ইউডি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...