রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জাহানারা ইমামের বিনিয়োগের অর্থ ফেরত পাচ্ছে পরিবার

১৯৯৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত মূল বিনিয়োগ ও লভ্যাংশ মিলিয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকা।

- Advertisement -
Single page 1st Paragraph

১৯৯৩ সালে দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। বিনিয়োগের সেই টাকা ২০১৯ সাল পর্যন্ত লভ্যাংশ মিলিয়ে দাঁড়িয়েছে মোট ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকা। মৃত্যুর ২৮ বছর পর সেই বিনিয়োগের অর্থ লভ্যাংশসহ ফেরত পাচ্ছেন তার পরিবার।

মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে জাহানারা ইমামের ছেলে সাইফ ইমাম জামীরের কাছে ঐ অর্থ সুদে আসলে হস্তান্তর করা হবে বলে পুঁজিবাজার স্থিতিশীল তহবিল (সিএমএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান।

জাহানারা ইমাম ১৯৯৩ সালে দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেডে নামে একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। এই কোম্পানি বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল বাজার থেকে তালিকাচ্যুত হয়ে ওটিসি (ওভার দ্যা কাউন্টার) বাজারে রয়েছে।

১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর বিনিয়োগের অর্থ এবং লভ্যাংশ কেউ দাবি না করায় ২৮ বছর ধরে তা কোম্পানির কাছে ছিল।

আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে জাহানারা ইমামসহ এরকম ৪২জন বিনিয়োগকারীর অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সিএমএসএফের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।

বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ দাবি না করায় তালিকাভুক্ত অনেক কোম্পানির কাছে এরকম অদাবিকৃত অর্থ রয়েছে। সেই অর্থ সংগ্রহ করে বাজার উন্নয়নে ব্যবহার করতে গঠন করা হয়েছে পুঁজিবাজার স্থিতিশীল তহবিল বা সিএমএসএফ।

ঐ তহবিল পরিচালনায় একটি কমিটি ও নীতিমালা করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্যান্য অনেক বিনিয়োগকারীর পাশাপাশি জাহানারা ইমামের লভ্যাংশ ও বিনিয়োগকৃত অর্থও সংগ্রহ করেছে সিএমএসএফ।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক জাহানারা ইমাম ১৯২৯ সালের ৩ মে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন তার ছেলে শফি ইমাম রুমী, স্বামী শরীফ ইমামও ঐ সময়ে মারা যান।

প্রথম জীবনে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে ‍যুক্ত শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছিলেন সোচ্চার। তার নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। তিনি ছিলেন এর আহ্বায়ক।

এই কমিটি ১৯৯২ সালে ২৬ মার্চ ‘গণআদালত’ এর মাধ্যমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের ‘নরঘাতক’ গোলাম আযমের প্রতীকী বিচার শুরু করে।

একাত্তরের দিনগুলি’র লেখক জাহানারা ইমাম ১৯৮৮ সালে ‘বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার’ ও ‘কমর মুষতারী সাহিত্য পুরস্কার’ পান। ১৯৯১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভোগার পর ১৯৯৪ সালের ২৬ জুন মারা যান জাহানারা ইমাম।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন...

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে...

সর্বশেষ

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও...

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম...

চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা...

আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে এর...

জাপানের জেরা’র কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা

জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট  লিমিটেডের (জেরাজিএম) কাছ...