রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রাম মহানগর আ’লীগের সাথে চসিক কাউন্সিলরদের মত বিনিময়

সরকারের সেবা তৃণমূলে পৌঁছে দিতে হবে- আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -
Single page 1st Paragraph

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রতিটি ওয়ার্ডে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতাসহ সরকার কর্তৃক প্রদত্ত ভাতা ও সহযোগিতা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার দায়িত্ব জনপ্রতিনিধিদের। আপনারা জনগণের ভোটে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের কাছে আমরা দল হিসেবে যেভাবে আমাদের দায়বদ্ধতা আছে ঠিক আপনাদেরও আছে।

সরকার প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলিত অংশকে আর্থিক ভাতাসহ নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে আসছে তা জনপ্রতিনিধিদের মাধ্যমে। এক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি হলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনে দলীয় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের সঙ্গে নগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে আপনাদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যেসব সেবা দেওয়া হয়েছে সেগুলোর একটি বিবরণ জনসম্মুখে তুলে আনা উচিত। কারণ আওয়ামী লীগ জনগণের দল জনগণের দুঃখ-দুর্দশার সময়ে সবসময় পাশে থেকে কাজ করে এসেছে। সরকার সরাসরি স্বাস্থ্যসেবার মাধ্যমে এবং জনগণকে সচেতন করার মধ্যদিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা উত্তীর্ণ হতে পেরেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কাউন্সিলর হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, সরকার সাধারণ মানুষকে জনপ্রতিনিধির মাধ্যমে যে সেবাগুলো দিয়ে যাচ্ছে তার একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা জনপ্রতিনিধিরা যথাযথভাবে পালন করছে কি না তার জবাবদিহি নগর আওয়ামী লীগের কাছে পেশ করতে হবে। এই ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কি না তার জন্য যদি জনপ্রতিনিধিরা দায়ী হন তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর প্রমুখ। কাউন্সিলদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, ৩ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডের মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডের জহুরুল আলম জসিম প্রমুখ।

ইউডি

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...