মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

কর্ণফুলী নদীর ভাঙ্গনে বিলিন হচ্ছে রাঙ্গুনিয়া মধ্যবেতাগী গ্রাম

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়া বেতাগী এলাকায় কর্ণফুলী নদীর ভাঙ্গন ঠেকানো যাচ্ছেনা কিছুতেই। নদীর অব্যাহত ভাঙ্গনে বিলিন হচ্ছে রাস্তা ঘাট থেকে শুরু করে বাজার মসজিদ ও ফসলি জমি । এতে এলাকার মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে । জানা যায় নদীর ভাঙনে মধ্যেবেতাগী এলাকার প্রাচীনকালের গোলাম বেপারী হাট নামের বাজারটি ইতিমধ্যে বহু অংশ বিলীন হয়ে গেছে। যার ফলে এখন আর বাজার বসেনা, ভেঙেছে মসজিদ, দোকান, রাস্তা নদী পারাপারের ঘাট সহ বিস্তৃর্ন এলাকা।

এতে মানুষ পড়েছে চরম বিপাকে। দিনের পর দিন ভাঙ্গছে ফসলি জমি । এখনকার বাসিন্দা প্রবাসী জাহাঙ্গীর আলম বলেন, একসময় বিশাল বাজার রাস্তা ঘাট নদীর পারে ফসলি জমি ছিল এখানে নানা রকম সবজি চাষাবাদ হত এখন আর কিচ্ছুই নেই সব নদীর গর্বে বিলীন হয়ে গেছে।নেই দোকান আর নদী পারাপারের ঘাট।সব নদীতে চলে গেছে। নদীর অব্যাহত ভাঙ্গনে গভীর উদ্বেগ প্রকাশ করে দরবার এ বেতাগী আস্তানা শরীফের গদিনশীন পীরজাদা হিজিরী নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ বেতাগী কেন্দ্রীয় ঈদ জামাতে বলেন, যেভাবে কর্ণফুলীর ভাঙ্গন চলছে তা রোধ করা না গেলে মধ্যেবেতাগী গ্রামের মানুষ খুব বেশি ক্ষতির সম্মুখিন হবে।এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে উদার্থ আহবান জানান ।

নদীর ভাঙ্গন নিয়ে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, নদী ভাঙ্গন রোধে ইতিপূর্বে পাথরের ব্লক বসানো হয়েছিল। নদীর ভাঙ্গন তীব্রতর হওয়ায় তা ভেসে যাচ্ছে। ফলে ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না ।তবে এই এলাকার ভাঙ্গন ঠেকাতে বহুদিন ধরে তার চেষ্টা অব্যাহত রয়েছে । এই ব্যপারে ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

ইমা

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...