রবিবার, ২৮ জুন ২০২৬

গোপন ব্যালটেই নতুন নেতৃত্ব পেল চকবাজার ওয়ার্ড আ’লীগ

- Advertisement -
Single page 1st Paragraph

কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমেই নির্বাচিত হয়েছে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের নতুন নেতৃত্ব।  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অপরাপর নগর আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে এই নেতৃত্ব।

এর মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহের ইসলাম ইসলাম চৌধুরী আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল।

শনিবার (১৭ সেপ্টেম্বর) নগরের চকবাজারের আনিকা কমিউনিটি সেন্টারে কাউন্সিল অধিবেশনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কাউন্সিলরদের ভোটে ৬৩ ভোট পেয়ে  মোজাহের ইসলাম ইসলাম চৌধুরী সভাপতি নির্বাচিত হন। তিনি এই ওয়ার্ডের বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এই পদের অপর প্রার্থী আমিনুল ইসলাম রঞ্জু ৫০ ভোট, খালেদ জামান ১২ ভোট এবং মুজিবুর রহমান পেয়েছেন ১ ভোট।

অপরদিকে ৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহেদুল আজম শাকিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট নোমান চৌধুরী পেয়েছেন ৫৩ ভোট।

এই ব্যাপারে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, ৮ সেপ্টেম্বর এই ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে প্রার্থীরা একমত হতে না পারায় ঐ দিন কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্ব সম্পন্ন করা যায়নি। পরবর্তীতে সবার ঐক্যমতে সম্মেলনের ৯ দিন পর আজকে ভোট অনুষ্ঠিত হয়েছে।

১৬ নম্বর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিদ খান, কার্য নির্বাহি সদস্য আবদুল লতিফ টিপুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউডি

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...