সোমবার, ১৫ জুন ২০২৬

মধ্যরাতে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

- Advertisement -
Single page 1st Paragraph

মধ্যরাতে শহীদ আব্দুর রব হলে একটি  কক্ষ দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহীদ আব্দুর রব হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হলের সাতটি কক্ষ ভাঙচুর করা হয়।

আহতরা হলেন- ফারসি বিভাগের ইসমাইল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের দিপু রায়হান, রাজনীতি বিজ্ঞান বিভাগের আকরাম হোসেন, ইতিহাস বিভাগের আরমান হোসেন ও শাহিনুল আলম মুন্না।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেল বলেন, ১১৯ নম্বর কক্ষ আমাদের। কিন্তু তারা কক্ষটি নিজেদের দাবি করায় এ নিয়ে আগে থেকে ঝামেলা চলছিল। গতকাল আমাদের মিটিং ছিল। মিটিং শেষে আমরা চলে আসি। কিন্তু বাংলার মুখের অনুসারীরা আমাদের কর্মীদের উসকানিমূলক কথা বলে। সেখান থেকেই কথা কাটাকাটি এবং মারামারির সূত্রপাত হয়। এসময় তারা বহিরাগতদের এনে রুম ভাংচুর করে। আমাদের একজন আহত হয়েছে।

শাখা ছাত্রলীগের আরেক সহ-সভাপতি ও বাংলার মুখ গ্রুপের নেতা আবু বকর তোহা বলেন, একাকার গ্রুপ বহিরাগত ছেলেদের এনে হলের গেস্টরুমে মিটিং করছিল। আমাদের জুনিয়ররা তাদের ব্যাগে ইট পাটকেল আছে বলে সন্দেহ করে। আমাকে বিষয়টি জানানোর পর একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেলকে মিটিং শেষে আমার সঙ্গে দেখা করতে বলি। কিন্তু সে দেখা না করে চলে যায়। মিটিং শেষে একাকারের অনুসারীরা এবং বহিরাগতরা ১১৯ নম্বর কক্ষ ভাংচুর করে। এছাড়া আশপাশের আরও ৪-৫টি কক্ষ ভাঙচুর করে তারা।

ইমা

 

 

এই বিভাগের সব খবর

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

সর্বশেষ

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণাকে...