সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষা

প্রথম দিনে অনুপস্থিত ১,৬৮৩ জন শিক্ষার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় (এসএসসি) প্রথম দিনেই  ১৬৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৮৩ জন। সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। তবে অসদুপায় অবলম্বন করায় ২ জনকে বহিস্কার করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে,  চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে চট্টগ্রামে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৯ হাজার ৮৫৮ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১৯৬ জন। কক্সবাজারে ২১ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৮৭৩ জন এবং অনুপস্থিত ছিল ২৬২ জন। রাঙামাটি জেলায় ৬ হাজার ৫৬১ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫০১ জন। অনুপস্থিত ছিল ৬০ জন পরীক্ষার্থী।

একইভাবে খাগড়াছড়ি জেলায় ৭ হাজার ৩৬৮ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২৬৪ জন এবং অনুপস্থিত ছিল ১০৪ জন। বান্দরবান জেলায় ৪ হাজার ৩৫৬ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২৯৫ জন এবং অনুপস্থিত ছিল ৬১ জন পরীক্ষার্থী।

ইউডি

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...