রবিবার, ২৮ জুন ২০২৬

হুজুরকে পুলিশে দিল গ্রামবাসী

মাদ্রাসায় ছাত্রী ধর্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি উপজেলায় আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণি পড়ৃয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হানিফ নামে অভিযুক্ত মাদ্রাসা হুজুরকে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গ্রামবাসীরা ঐ হুজুরকে ধরে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ভুজপুর থানার এসআই মোতাহের।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মোহাম্মদ হানিফ (২৭) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া জামিরুল উলুম ইসলামী মাদরাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটির বাড়িও ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া এলাকায়। সেখানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বিকেলে আরবি পড়তে শিশুটি ঐ মাদরাসায় যেত।

ঘটনাস্থলে যাওয়া ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, সোমবার বিকেল আনুমানিক তিনটার দিকে শিশুটি মাদ্রাসায় হানিফ হুজুরের কাছে আরবি পড়তে যায়। এসময় মাদ্রাসায় আর কোন শিক্ষার্থী না থাকায় শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। পরে গ্রামের লোকজন জানতে পেরে রাতেই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক হানিফকে আটক করে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে রাত ১২টার দিকে তাকে ভুজপুর থানায় নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...