চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগে বিভিন্ন গ্রæপ উপগ্রæপে বিভক্ত থাকলেও কমিটি বর্ধিতকরণের দাবিতে এখন সবাই একযোগে আন্দোলনে নেমেছে। চবি শাখা ছাত্রলীগের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করে কমিটি বর্ধিত করার দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছে। এসময় কমিটিতে পদবঞ্চিত ও অমূল্যায়িত ছাত্রনেতারা টায়ার জ¦ালিয়ে রাস্তা অবরোধ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয় চলাচলকারী বাস ও পরিবহনগুলো বাধার মুখে পড়ে।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এ যুথবদ্ধ আন্দোলন শুরু হয়।
আন্দোলনকারীদের দাবি হচ্ছে, পদবঞ্চিতদের মূল্যায়ন করে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ, কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন এবং কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

