সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকায় বিক্ষোভ করতে যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদ অভিযান ঠেকাতে প্রতিবাদি মানববন্ধন করতে ঢাকায় যাওয়ার পথে ৬৩ জনকে আটক করেছে পুলিশ।  উল্লেখ্য জেলা প্রশাসনের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা চালিয়ে যাচ্ছে সেখানকার অবৈধ বাসিন্দারা। এনিয়ে দফায় দফায় প্রশাসনের সঙ্গে সংর্ঘষেও জড়িয়েছে তারা। একইসঙ্গে হতে হয়েছে মামলার আসামিও। তারা চলমান উচ্ছেদ অভিযান ঠেকাতে প্রতিবাদি মানববন্ধন করতে ঢাকায় যাচ্ছিলেন।

রোববার বিষয়টি জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ। এরআগে শনিবার রাতে দুটি বাস থেকে তাদেরকে আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়। সম্প্রতি সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও প্রশাসনের উপর হামলার ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। আটক ৬৩ জনের মধ্যে ৬১ জনকে গত ২৩ আগস্ট ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ (রোববার) তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর থেকে দুটি বাসযোগে বিক্ষোভকারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা গোপন সূত্রে খবর পাই। পরে পুলিশ ওই বাসের ৬৩ জন যাত্রীকে আটক করে।

এর আগে গত ৩০ আগস্ট জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়। একইসঙ্গে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে জায়গা খালি না করলে আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে আল্টিমেটাম দেয় জেলা প্রশাসন।

এরপর গত ৮ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী জঙ্গল সলিমপুরে আটকে রাখা বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্ত্রাসীরা। এসময় প্রশাসনের উপর তারা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ে ৩ হাজার এক’শ একর সরকারি পাহাড় অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে ১১ সেপ্টেম্বর সরকারের উচ্চপর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওই এলাকায় প্রথম দফায় ২ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ৪০০ পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইতোমধ্যে সেখানে অবৈধ দখলদারদের কবলে থাকা ৭’শ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পর আলীনগরের ৩ হাজারের বেশি বিক্ষুব্ধ নারী-পুরুষ মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ ৭টি মামলা করে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...