বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দ্বীনি শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা অপরিসীম: শিক্ষা উপমন্ত্রী নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব এদেশে জন্ম হয়েছে বলেই এদেশে দ্বীনি শিক্ষার প্রসার ঘটেছে।দ্বীনি শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা অপরিসীম।কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল (স্নাতক) মাদ্রাসা দাখিল ও আলিম স্তর এমপিও ভূক্ত হওয়ায় শোকরানা মাহফিল, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে একথা বলেন।

এদেশে ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছে তার বদৌলতে আজকে বাংলাদেশে দ্বীনি শিক্ষা এতদূর প্রসার লাভ করেছে। বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নির্দেশনার আলোকে অল্প সময়ের মধ্যে একসাথে অনেকগুলো স্কুল-কলেজ ও মাদ্রাসা এমপিওভূক্ত হয়েছে। মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেন শুধু গতানুগতিক শিক্ষা অর্জন করলে হবেনা, শিক্ষার পাশাপাশি কারিগরী ও উৎপাদনমূখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। মন্ত্রী মহোদয় আরো বলেন, প্রত্যেক মাদ্রাসায় গতানুগতিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবী ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেন।

কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং এইচ এম মহিউদ্দিন, এইচ এম সালাহ উদ্দিন ও গালিবা ফাহমিদার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স ট্রাস্টের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম কায়কোবাদ, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মােহাম্মদ ওসমান গণি চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবদুল মোমেন, অভিভাবক প্রতিনিধি এস.এম সিরাজুল মুনির মানিক, অধ্যক্ষ মাওলানা তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির ও উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে-বাকলিয়া ১৮নং ওয়ার্ডের কমিশনার আলহাজ্ব মুহাম্মদ হারুনুর রশিদ, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ, ১৮নং ওয়ার্ড মহিলা কমিশনার শাহিন আকতার রোজি, মুহাম্মদ নুরুল আমিন, হাফেজ মাওলানা মোঃ নুরুল আবচার, মােহাম্মদ নুরুল আবছার প্রমূখ।

ইমা

 

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...