শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আরএনবিতে নিয়োগ দুর্নীতি : ৫ রেল কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে (আরএনবি) নিয়োগে দুর্নীতির অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- নিয়োগ কমিটির আহ্বায়ক ও বর্তমানে আরএনবি’র চিফ কমান্ড্যান্ট (পূর্ব) মো. জহিরুল ইসলাম (৫১), একই কমিটির সদস্য সচিব ও আরএনবি’র চট্টগ্রাম বিভাগের সাবেক কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম (৩৯), আরএনবি’র পূর্ব রেলের সাবেক কমান্ড্যান্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান সহকারী সচিব ফুয়াদ হাসান পরাগ, পূর্ব রেলের সিস্টেম প্রোগ্রাম অফিসার (এসপিও) মো. সিরাজ উল্যাহ এবং রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ (৬০)।
আসামিদের মধ্যে মোহাম্মদ আশাবুল ইসলাম বদলি হয়ে বর্তমানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আরএনবি’র চিফ কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালে আরএনবিতে ১৮৫টি চতুর্থ শ্রেণির সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে। পূর্বাঞ্চলের গঠন করা নিয়োগ কমিটিতে অভিযুক্ত পাঁচ কর্মকর্তা ছিলেন। একই কমিটিতে পূর্ব রেলের আরএনবি’র সাবেক চিফ কমান্ড্যান্ট মো. ইকবাল হোসেনও ছিলেন। দুদকের অনুসন্ধানে তার সম্পৃক্ততা পাওয়া গেলেও মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পরস্পর যোগসাজশে নিয়োগ কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, সদস্য ও অনুমোদনকারী হিসেবে ন্যস্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করেছেন। অসৎ উদ্দেশ্যে বিশেষ কোটার প্রার্থী যেমন- মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটার প্রার্থীদের পাসের কাছাকাছি নম্বর দিয়ে মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ দেখিয়ে উক্ত কোটায় পছন্দের প্রার্থীদের মৌখিক পরীক্ষায় পাস দেখিয়ে চাকরি পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এছাড়া বিভাগীয় কোটা, জেলা কোটা, পোষ্য কোটাসহ অন্যান্য কোটা বিধি মোতাবেক যথাযথভাবে প্রতিপালন হয়নি। এর মধ্য দিয়ে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...