মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৪ শিল্পীর সুরের মুর্ছনায় মুগ্ধ দর্শক

- Advertisement -
Single page 1st Paragraph

সুরের মুর্ছনায় মুগ্ধ করলেন চার গুণি শিল্পী। শনিবার সন্ধ্যায় নগরের প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ঢাকার এই শিল্পীদের গান শুনতে ভিড় করেছিলেন সংগীতপ্রেমীরা।
‘এই লভিনু সঙ্গ তব’ শীর্ষক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম শাখা।
এই চার শিল্পী হলেন, শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমদ, শারমিন সাথী ইসলাম এবং এ টি এম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে কথামালায় অংশ নেন পরিষদের চট্টগ্রামের আহ্বায়ক শিক্ষাবিদ অনুপম সেন, শিল্পী বুলবুল ইসলাম ও সদস্য সচিব শ্রেয়সী রায়।
অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রেরণার উৎস। বাঙালির প্রেম ও বিরহের কবি রবিঠাকুরের সঙ্গে নিত্য ওঠাবসা আমাদের। বাঙালি সাংস্কৃতির জাগরণের জন্য রবীন্দ্র চর্চার বিকল্প নেই।
যুগে যুগে নানা আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের মতো কবিরা আমাদের প্রেরণা জুগিয়েছেন।
এর আগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই চার শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অনুপম সেন বলেন, রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তাদের মতো সাহিত্যিকদের কারণে প্রতিটি জাতি তাদের পরিচয় তুলে ধরতে পারেন। যেমন ইংলিশরা শেক্সপিয়র এর কারণে ইংরেজরা নিজেদের অনন্য মর্যাদায় নিয়ে গেছেন এভাবেই রবীন্দ্রনাথ বাঙালির অনন্য সম্পদ হিসেবে থাকবেন।
কিশোর বিভাগ ১১ থেকে ১৬ বছর এবং সাধারণ বিভাগে ১৬ থেকে তদূর্ধ্ব শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নেন।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...