মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৬

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সম্পাদক ও বাঁশখালী পৌর মহিলা দলের সভাপতি শরাবন তাহুরা ফেরদৌস কলি, দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম রিপু, সাধনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার, বিএনপির সমর্থক মো. পারভেজ, মো. এমরান ও মো. জোবায়ের।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, শুক্রবার বিকালে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়া ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় করা এসব মামলায় বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সাবেক বন এবং পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ ৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অজ্ঞাত আসামি ৩০০ থেকে ৪০০ জন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে বাঁশখালী বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। শেষে বিক্ষোভ মিছিলটি ২ নম্বর ওয়ার্ডের কালিপুর জহুরছড়া সড়কে উঠার সময় অনুমতি না থাকায় তাদের গতিরোধের চেষ্টা করে পুলিশ। এসময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিনা উস্কানিতেই পুলিশের ওপর হামলা চালায়। এতে আনোয়ারা-বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবিরসহ পুলিশের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে।

দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই সমাবেশ পুকুরিয়া ইউনিয়নে করার কথা ছিল। কিন্তু বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ বিএনপির সমাবেশের খবর জেনে শুক্রবার সকাল থেকে পুরো বাঁশখালীর প্রধান সড়কে ইউনিয়নভিত্তিক নেতা-কর্মীরা যার যার অবস্থানে সভা-সমাবেশের ডাক দিয়ে রাস্ত দখল করে রাখে। বিএনপি নেতারা এই খবর জানতে পেরে সমাবেশ আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর পশ্চিম গুণাগরীর বাড়িতে। বিকাল ৪টায় ওই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের বাড়ি হয়ে প্রধান সড়কে ওঠার সময় গুণাগরী জহুর সড়কে পুলিশি বাধার মুখে পড়ে।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য সাবেক বন এবং পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা বলেন, মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পুলিশকে অনুরোধ করেও নেতা-কর্মীরা ব্যর্থ হয়। পুলিশ বার বার নেতা-কর্মীদেরকে ক্ষিপ্ত করে তুলে ধাওয়া দিলে ইট-পাটকেল ছুড়েছে। এ সময় নেতা-কর্মীদের উপর পুলিশ হামলা চালায়। এতে অন্তত ২০/২৫ জন নেতা-কর্মী আহত হয়।

 

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...