মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ: এএসপি, ওসিসহ আহত ৪৫

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার, থানার ওসি ও বিএনপির নেতাকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালিপুর জহুরছড়া সড়কে প্রায় এক ঘণ্টা ধরে চলে এ ঘটনা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে বাঁশখালী বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। শেষে বিক্ষোভ মিছিলটি ২ নম্বর ওয়ার্ডের কালিপুর জহুরছড়া সড়কে উঠার সময় অনুমতি না থাকায় তাদের গতিরোধের চেষ্টা করে পুলিশ। এসময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আনোয়ারা-বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, আমিসহ পুলিশের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা রাবার বুলেট ছোড়ে পুলিশ। এসময় বিএনপির কিছু নেতাকর্মীও আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

তিনি আরও বলেন, বিনা উষ্কানিতেই তারা পুলিশের ওপর এই হামলা চালায়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বাঁশখালীর সাবেক সংসদ সদস্য সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর একান্ত সহকারী আনোরুল ইসলাম বলেন, পুলিশের ছোড়া ফাঁকা রাবার বুলেটে আহত হয়েছেন ছাত্রদল-যুবদলের অন্তত ২৫ জন নেতাকর্মী। তাদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই সমাবেশ পুকুরিয়া ইউনিয়নে করার কথা ছিল। কিন্তু বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ বিএনপির সমাবেশের খবর জেনে শুক্রবার সকাল থেকে পুরো বাঁশখালীর প্রধান সড়কে ইউনিয়নভিত্তিক নেতা-কর্মীরা যার যার অবস্থানে সভা সমাবেশের ডাক দিয়ে রাস্তা দখল করে রাখে।

বিএনপি নেতারা এই খবর জানতে পেরে সমাবেশ আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী পশ্চিম গুনাগরীর বাড়িতে। বিকাল ৪টায় ওই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের বাড়ি হয়ে প্রধান সড়কে ওঠার একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

ওই সময় বিএনপি, যুবদল, ছাত্রদলের অধিকাংশ নেতা-কর্মীদের হাতে লাঠিসোটা ছিল। এই সংঘর্ষ বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত স্থায়ী হয়। অর্ধশতাধিক পুলিশ রবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা বলেন, মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা যাবার পথে পুলিশ বাধা দিলে ইট-পাটকেল ছুড়েছে। অহেতুক পুলিশের ওপর হামলা করেনি।

 

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...