রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চালের দাম আরও কমবে : খাদ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

চালের দাম আরও কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চালের দাম গত সপ্তাহে যেটা বেড়েছে, সেটা কমতে শুরু করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) চালু হরে দাম আরও কমবে।

খাদ্য আমদানির বিষয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে, দেখবেন গম আসতে থাকবে, চাল চাল আসতে থাকবে।

এর আগে, গত ১৪ আগস্ট খাদ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫০ লাখ পরিবারের চার কোটি মানুষকে লক্ষ্য করে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে। এর ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও বলেন, আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন দুই টন করে চাল পাবে। ভোক্তারা মাসের হিসাবে ১৫ টাকা প্রতি কেজি দরে ৩০ কেজি চাল পাবেন। এই কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে।

ইমা

এই বিভাগের সব খবর

মধ্যপ্রাচ্যের সংকট ও আমাদের অর্থনীতি: বিপদ সামলাতে যা করা দরকার

​আমাদের দেশের অর্থনীতি মূলত দুটি বিষয়ের ওপর টিকে আছে—বিদেশে পোশাক বিক্রি করা এবং মধ্যপ্রাচ্যে থাকা কর্মীদের পাঠানো টাকা (রেমিট্যান্স)। তাই মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ বা...

নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। অতীতে দেশের শিশু-কিশোরদের মাদকের...

জাহাজভাঙা শিল্পে উন্নয়নের পাশাপাশি মৃত্যুহার কমাতে চায় সরকার

সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়নের পাশপাশি এ সংশ্লিষ্ট মৃত্যুহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, তাই সে ব্যাপারে সচেতন হতে হবে। আজ...

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের সংকট ও আমাদের অর্থনীতি: বিপদ সামলাতে যা করা দরকার

​আমাদের দেশের অর্থনীতি মূলত দুটি বিষয়ের ওপর টিকে আছে—বিদেশে...

নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জাহাজভাঙা শিল্পে উন্নয়নের পাশাপাশি মৃত্যুহার কমাতে চায় সরকার

সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়নের পাশপাশি এ সংশ্লিষ্ট মৃত্যুহার শুন্যের...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয়...

মায়ের আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ...

সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত...