সোমবার, ২৯ জুন ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কন‌্যা শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

জাতীয় জরু‌রি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ইপিজেডের কাজীর গলি থেকে এই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, বুধবার রা‌তে একজন কলার ফোন ক‌রে জানান, তার সাত বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মেয়েকে মাদ্রাসার এক শিক্ষক ধর্ষণ করেছে। অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় অবস্থান করছে। কলার দ্রুত আইনী সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অনুরোধ জানান। ৯৯৯ তাৎক্ষণিকভাবে ইপিজেড থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে ইপিজেড থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

প‌রে পু‌লিশ স্থানীয় লোকজনের সহায়তায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মামুনুর রশিদকে গ্রেপ্তার ক‌রে। সেইস‌ঙ্গে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, অভিযুক্ত শিক্ষক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলো। এই ঘটনায় একটি মামলা করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...