রবিবার, ২৮ জুন ২০২৬

মহাসড়ক অবরোধ-গাড়ি ভাঙচুর : ৬ মামলায় ২৫০ জন আসামি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার অবৈধ বসবাসকারীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। বুধবার দিনগত রাতে সীতাকুণ্ড থানা পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। এসব মামলায় প্রায় আড়াইশজনকে আসামি করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টায়ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ  বলেন, মহাসড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুরের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় দুই থেকে আড়াইশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট লিংক রোডে অবস্থান নেয় জঙ্গল সলিমপুর ও আলীনগরের কয়েকশ অবৈধ দখলদার। তারা বিচ্ছিন্নকৃত বিদ্যুৎ ও পানির দাবিতে মহাসড়ক অবরোধ করে। বিকেল ৫টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে। এতে দুদিকে হাজার হাজার যানবাহন আটকা করে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। যানজটে আটকে পড়ে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা। পণ্যবোঝাই ট্রাক-কাভার্ডভ্যানও আটকা পড়ে এ যানজটে। পরে পুলিশ লাটিচার্জ করলে পুলিশেরওপর হামলা চালায় অবস্থানকারীরা।

উল্লেখ্য, সীতাকুণ্ড ও বায়েজিদ সীমানা এলাকার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় সরকারি খাসজমি দখল করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বেশ কয়েকটি গ্রুপ। পুলিশ-র্যাব বেশ কয়েকটি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করলেও তারা দ্রুততম সময়ে জামিন নিয়ে এসে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছিল। মোশারফ ও ইয়াসিন বাহিনী নামের দুটো বড় সন্ত্রাসী বাহিনী রয়েছে ওই এলাকায়। বর্তমানে দুই বাহিনীপ্রধান গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। কারাগারে অবস্থান নিয়েও তারা জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন।

প্রশাসনের দাবি, বিগত সময়ে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করতো সন্ত্রাসীরা। ওই স্থানে বাইরের লোকজন প্রবেশ করতে পারতো না। তারা সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে কম আয়ের মানুষের কাছে বিক্রি করে আসছিল। এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ ২০-২২ টাকা করে বিক্রি করে আসছিল ইয়াসিন ও মোশারফ বাহিনী।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...