সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার দুপুরে নগরীর মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বধোন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। শিশুদের সেখানে ফাইজারের তৈরি বিশেষ একটি টিকা দেওয়া হচ্ছে।
এ সময় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী পদক্ষেপের কারণে অনেক উন্নত দেশের চাইতে বাংলাদেশ অগ্রগামী। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী এই ভূমিকা প্রশংসিত হয়েছে। যথাসময়ে কোভিড ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন করোনা প্রতিরোধ টিকা দেওয়ার ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে তা ধরে রাখতে হবে।
মেয়র আরও বলেন, যেহেতু শিক্ষার্থীরা কম বয়সী তাই মহানগরীর প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রয়োগ করা হবে। সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৬৪টি টিম একই সময়ে টিকা প্রয়োগে অংশ নেবে। কিন্ডার গার্টেন ও ফোরকানি মাদ্রাসা, এতিমখানাসহ সিটি করপোরেশন এলাকায় কমপক্ষে চার লাখের বেশি শিক্ষার্থী টিকা পাবে।
তিনি টিকাদান কর্মসূচিকে সফল করতে ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ৫ হতে ১১ বছরের সব শিশুদের ফাইজারের বিশেষ ধরনের টিকা গ্রহণের সুযোগ রয়েছে। কোনো শিক্ষার্থী বাদ না পড়ে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে।
জানা গেছে, ১৪ দিনের এ কার্যক্রমে ৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম ১২ দিন স্কুলে স্কুলে আর বাকি দুইদিন টিকা দেওয়া হবে কমিউনিটি পর্যায়ে। টিকা পেতে শিশুদের জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...