সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীতে গৃহকর নিয়ে বিভ্রান্ত হবার অবকাশ নেই : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরবাসীর উপর কোন ধরনের বাড়তি করের বোঝা চাপিয়ে দেয়ার প্রশ্নই আসে না। শুধুমাত্র আগের স্থাপনাসমূহের বর্ধিত অংশের এবং নতুন স্থাপনা নির্মাণ করা হলে সেক্ষেত্রে নতুন কর ধার্য করা হবে। চট্টগ্রাম নগরীতে গৃহকর নিয়ে বিভ্রান্ত হবার অবকাশ নেই।
সোমবার (২২ আগস্ট) সিটি মেয়রের সাথে তার অফিস কক্ষে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাক্ষতকালে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ২০০৯ সালে কর মূল্যায়নের উপর এতদিন যাবৎ করদাতারা কর দিয়েছেন। সরকারি নির্দেশেনা অনুযায়ী ২০১৭ সালের পৌরকর মূল্যায়নের উপর কর আদায়ের জন্য চসিকের বাধ্যবাধকতা রয়েছে।
এই মূল্যায়নে কোনো অসঙ্গতি থাকলে পূর্বের বকেয়া পরিশোধপূর্বক আপিলের মাধ্যমে নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, নগরবাসী আপিল ফরম অনলাইনে, সার্কেল অফিস, ওয়ার্ড অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে আপিল করতে পারবেন।
চসিক মেয়র বলেন, সারা বাংলাদেশের আনাচে-কানাচে যে উন্নয়ন সংগঠিত হচ্ছে, তার সাথে চট্টগ্রাম নগরীকে সম্পৃক্ত করে চট্টগ্রামের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হাব। বর্তমান সরকার কর্তৃক কর্ণফুলী নদীর তলদেশে টানেল, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণসহ যে সকল মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, তা সম্পন্ন হলে চট্টগ্রাম নগরী হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ নগরী। তিনি এই নগরীকে নান্দনিক ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে ৯নং রোডে ভাঙ্গা রাস্তায় প্যাঁচওয়াক কাজ, সমিতির অর্থায়নে দুটি যাত্রী ছাউনি নির্মাণের অনুমতি, নালাসমুহ থেকে মাটি উত্তোলন, কালবার্ড উঁচুকরণ, ১ ও ২ নং রোডের সংস্কার এবং এলইডি বাতি স্থাপনের বিষয়ে আশ্বাস প্রদান করেন। মেয়র সমিতির নেতৃবৃন্দকে গৃহকর নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের সম্পর্কে নগরবাসীকে সচেতন করার ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইসমাইল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কাদের, আলাউদ্দিন ইউসুফ, তৌফিক হোসেন, আবু জাফর, আবু বক্কর চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...