বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আরও ৩ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার নির্ণিত হয় ২ দশমিক ১৪ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরিতে গতকাল চট্টগ্রামের ১৪০ জনের নমুনায় নতুন ৩ জন পজিটিভ পাওয়া যায়। এরা সকলেই শহরের। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৬৯৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৩ হাজার ৮১৪ ও গ্রামের ৩৪ হাজার ৮৮৪ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ এবং এপিক হেলথ কেয়ার হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় একটি করে পজিটিভ পাওয়া যায়। এ ছাড়া, সরকারি পরীক্ষাগার ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৩, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৭, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৯, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫, মেট্রোপলিটন হাসপাতালে ১১, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৫ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ আট ল্যাবরেটরিতে ৭৫ নমুনার একটিতেও করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...