সোমবার, ২৯ জুন ২০২৬

চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবুসহ ৬ জনের বিচার শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের পাঁচলাইশ থানার ভবন নির্মাণের সময় কোটি টাকার চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে চাঁদাবাজির ওই মামলার বিচার কাজ শুরু হলো। আদালতে দেবাশীষ নাথ দেবু মামলা থেকে অব্যাহতির আবেদন করলেও শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন বিচারক।

রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই মামলার চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তসলিম উদ্দীন।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ছাড়া ওই মামলায় অভিযুক্ত আসামিরা হলেন এটিএম মঞ্জুরুল ইসলাম রতন, আবু নাছের চৌধুরী আজাদ, একেএম নাজমুল আহসান, মো. ইদ্রিস মিয়া ও মো. ইমরান হোসেন জিয়া।

আদালত সূত্রে জানা যায়, পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় একটি পুরনো ভবন কেনার পর সেটি ভেঙে নতুন ভবন তৈরির চেষ্টা করছিলেন একই এলাকার বাসিন্দা বন্ধন নাথ। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি ডিজাইন সোর্স টিম লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে ভবন তৈরির দায়িত্ব দেন তিনি। কিন্তু ৯ ফেব্রæয়ারি কাজ শুরুর পর দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের কাছে এক কোটি টাকা চাঁদাদাবি করে। এতে অস্বীকৃতি জানালে তারা বন্ধনকে মারধর করে। একপর্যায়ে তার পিঠের ডান পাশে গুলি করে গুরুতর জখম করে বলে অভিযোগ করেন বন্ধন নাথ।

বাধ্য হয়ে তাদের ৭০ লাখ টাকা দিয়েছিলেন দাবি করে বন্ধন বলেন, এতেও ক্ষান্ত হননি দেবুর নেতৃত্বে আসা সন্ত্রাসীরা। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ভবনের কাজ শুরুর পর আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য বন্ধনের ওপর চাপ প্রয়োগ করেন সন্ত্রাসীরা।

এতে নিরুপায় হয়ে গত ২৩ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানায় দেবু ও তার অনুসারিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি। ২৪ ফেব্রæয়ারি দেবাশীষ নাথ দেবু ও তার সহযোগী এটিএম মঞ্জুরুল ইসলাম রতনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় দেবাশীষ নাথ দেবুকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর আদালতে অভিযোগপত্র দেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...