সোমবার, ২৯ জুন ২০২৬

লালখান বাজারে খুঁটির সঙ্গে বেঁধে দুই শিশুকে নির্যাতন : ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে পুলিশের উপস্থিতিতে দুই শিশুকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর তিন কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় সংঘটিত ঘটনার ভিডিও শনিবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর ভিত্তিতে গতকাল রোববার তিন কনস্টেবলকে প্রত্যাহারের আদেশ দেন সিএমপি কমিশনার।

অভিযুক্ত তিন পুলিশ কনস্টেবল হলেন মো. মেহেদী, মো. মাজহার ও মো. এহসান। মনসুরবাদা নগর পুলিশ লাইনে সংযুক্ত তিন কনস্টেবল নগরীর খুলশী থানার বাটালি হিল, লালখান ম্যাজিস্ট্রেট কলোনিসহ আশপাশের এলাকার নিরাপত্তায় টহলের দায়িত্বে ছিলেন।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, ‘ প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তিন শিশুকে ধাওয়া দিয়ে পুলিশ সদস্যরা জিলাপির পাহাড়ে নিয়ে যান। সেখানে লোহার খুঁটির সঙ্গে বেঁধে তাদের মারধর করা হয়। একজনের মাথার চুল সামান্য কেটে দেওয়া হয়। পরে তারাই আবার শিশু দুটিকে অভিভাবকের কাছে দিয়ে দেয়। পুলিশ সদস্যদের কাছে অভিযোগ ছিল যে, এই শিশুরা এলাকায় চুরির সঙ্গে জড়িত। যা’ই হোক, তারা বিষয়টি সংশ্লিষ্ট থানা কিংবা ঊর্ধ্বতন কাউকে অবহিত করেনি। এজন্য সিএমপি কমিশনার স্যারের নির্দেশে তাদের দায়িত্ব থেকে সাময়িক সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।’

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে ( প্রশাসন) প্রধান ও উপকমিশনারকে (সদর) সদস্য করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মোখলেছুর।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই শিশুর বাসা লালখান বাজারের মতিঝর্ণা এলাকায়। একজন সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। তবে আরেকজন স্কুল থেকে ঝরে পড়া শিশু।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...