বুধবার, ১১ নভেম্বর ২০২৬

স্বর্ণ চোরাচালান মামলায় তিনজনের যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি প্রাইভেটকারের তেলের ট্যাঙ্কি থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২১ আগস্ট) মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এই রায় ঘোষণা করেন। একই রায়ে আদালত ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জাকির উদ্দিন মুন্না, মো. জাহির ও মো. ফারুক। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ২০১৫ সালের ২৩ জুন বায়েজিদ এলাকা থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় হওয়া মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষ্য প্রদান করেন। আসামি জাকির উদ্দিন মুন্না ও মো. জাহির জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আর ফারুক রায় ঘোষণার সময় আদালতের হাজতে ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা আন্তর্জাতিক চোরাচালান দলের সদস্য। স্বর্ণের বারগুলো সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। পরে এগুলো প্রাইভেটকারযোগে ঢাকায় নেওয়ার পথে পুলিশ স্বর্ণের বারসহ আসামিদের গ্রেপ্তার করে।
পরে ২০১৫ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। ২০১৬ সালের ১৮ এপ্রিল চার্জশিট গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রোববার এই রায় দিয়েছেন।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...