সোমবার, ২৯ জুন ২০২৬

‘বঙ্গবন্ধু জাতির পিতা’ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে : নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিউবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু জাতির পিতা – এই আলোচনায় যারা ন্যূনতম বিতর্ক সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করে ঐক্যবদ্ধ্যভাবে প্রতিহত করতে হবে এবং দেশের স্বার্থে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দঁড়াতে হবে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চুয়েটের উপাচার্য ও পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম, সহসভাপতি প্রকৌশলী মো. এনামুল বাকী, অধ্যাপক ড. প্রকৌশলী মো. রশীদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী এমএ রশীদ, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী খোরশেদ উদ্দিন বাদল, চুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ চৌধুরী, চুয়েট ছাত্রলীগ প্রাক্তন এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আমিরুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজ মিশির সেলিম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাজীব বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী অীভজিৎ কুমার দেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জুয়েল, তথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশিকুল ইসলাম, সহসম্পাদক তথ্য প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ও প্রকৌশলী ইফতেখার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তা দেশ ও জাতিকে কলঙ্কিত করেছে।
আমিনুল ইসলাম আমিন বলেন, বঙ্গবন্ধুর জীবনের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা জনগণের কল্যাণ ও দেশের স্বার্থের জন্য নিজেদের বিলিয়ে দিতে পারবো।
এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আজ শোককে শক্তিতে পরিণত করে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো তরান্তিত করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি।
সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ সহ পরিবারে সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...